এক্সপ্লোর

India vs Qatar: কাতারের বিরুদ্ধে হৃদয়ভঙ্গ, ভারতকে বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্য়াচে ৩-০ হারাল এশিয়ান চ্যাম্পিয়নরা

FIFA World Cup 2026 Qualifier: কাতারের বিরুদ্ধে হেরে ভারতীয় ফুটবল দলের ঘরের মাঠে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার দৌড় থামল।

ভুবনেশ্বর: বিশ্বকাপের যোগ্যতা অর্জন (FIFA World Cup Qualifiers) পর্বে গত ম্যাচে কুয়েতকে হারিয়েছিল ব্লু টাইগার্সরা। তবে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেলেন সুনীল ছেত্রীরা। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ০-৩ স্কোরলাইনে পরাজিত হতে হল ভারতীয় ফুটবল দলকে (IND vs QAT)। কাতারের হয়ে মুস্তাফা মিশাল, আলমোয়েজ় আলি এবং ইউসুফ আবদুরিসাগ গোল তিনটি করেন।

নিজেদের গত ম্য়াচ থেকে এই ম্যাচের প্রথম একাদশে ভারতীয় দল পাঁচ বদল করে মাঠে নামে। অমরিন্দর সিংহের বদলে তেকাঠির নীচে গোল আগলানোর দায়িত্ব দেওয়া হয় গুরপ্রীত সিং সান্ধুকে। শুরুতেই ভুল করে বসেন গুরপ্রীত। তার পাস আলমোয়েজ়ের কাছে চলে যায়। অবশ্য আক্রম গোল করতে পারেননি। তবে গোলের দরজা খুলতে বেশি সময় লাগেনি কাতারের। চার মিনিটে মুস্তাফা নিজের দলকে ম্যাচে এগিয়ে দেন। ম্যাচের প্রথম ৩০ মিনিটে তেমন সুযোগ তৈরি করতে না পারলেও, ভারতীয় দল প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে গোলের বেশ কয়েকটি সুযোগ পায়। সুনীল ছেত্রী গোলের সুযোগ তৈরি করেন। উদান্তা এবং রালতে একাধিক ভাল ক্রস বাড়ান। কাতার রক্ষণের ভুলে অনিরুদ্ধ থাপা গোলের বড় সুযোগ পেলেও অবশ্য কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধ কাতারের পক্ষে ১-০ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতকে আরও এক গোল হজম করতে হয়। আফিফের গতিতে গোটা ম্যাচেই ভারতীয় রক্ষণ চাপে পড়ে। তিনি ৪৭ মিনিটে গোলের শট নিলেও তাঁর শট বাঁচিয়ে দেওয়া হয়। তবে আলমোয়েজ় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোলে এগিয়ে যাওয়ার পর গোটা দ্বিতীয়ার্ধই কাতারের ফুটবলাররা দাপট দেখান। ম্যাচে তেমন বড় কোনও সুযোগই আর তৈরি করতে পারেনি ভারতীয় আক্রমণ বিভাগ। ম্যাচের ৮৬ মিনিটে কাতারের হয়ে হেডে তৃতীয় গোলটি করে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ইউসুফ।

 

 

এই ম্যাচের আগে ভারত ঘরের মাঠে টানা ১৫ ম্যচ অপরাজিত ছিল। সেই দৌড় কাতারের কাছে হেরেই সমাপ্ত হল। আপাতত দুই ম্যাচ খেলে একটি জয় ও একটি হারের সুবাদে গ্রুপ 'এ'-তে ভারতীয় দল দ্বিতীয় স্থানে রয়েছে। কাতার দুই ম্যাচ জিতে আপাতত শীর্ষে। এরপর ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে মার্চ মাসে হোম এবং অ্যাওয়ে লেগের ম্যাচ খেলবে। তারপর কুয়েতের বিরুদ্ধে ম্যাচ। গ্রুপে শীর্ষে থাকা দুই দল ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছবে। পাশাপাশি ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ খেলার সরাসরি ছাড়পত্রও পেয়ে যাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে ভারতে আসছেন রশিদ খানরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget