এক্সপ্লোর

IND vs AFG: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে ভারতে আসছেন রশিদ খানরা

Afghanistan Cricket Board: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে।

কাবুল: বিশ্বকাপ শেষ হলেও, ভারতীয় ক্রিকেটের মরশুম এখনও সমাপ্ত হয়নি। বিশ্বকাপের পর ২৩ নভেম্বর থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে টিম ইন্ডিয়া (Team India)। এরপর নতুন বছরেই এদেশে খেলতে আসছেন রশিদ খানরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (Afghanistan Cricket Board) তরফে মঙ্গলবার, ২১ নভেম্বর ভারতের বিরুদ্ধে (IND vs AFG) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে দিনক্ষণ জানানো হয়।

বছরের শুরুতেই ভারতে আফগানরা

নতুন বছরের শুরুতেই এদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। ভারত ও আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে। ১১ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় শুরু হবে, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। সিরিজ়ের প্রথম ম্যাচ মোহালিতে। দ্বিতীয় ম্যাচ ১৪ জানুয়ারি ইনদওরে এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুতে।

 

 

ভারত এবং আফগানিস্তান এর আগেও বহুবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল তথা আইসিসির একাধিক ইভেন্টে একে অপরের মুখোমুখি হয়েছে। তবে এই প্রথমবার এশিয়ার দুই দল একাধিক ম্যাচের সীমিত ওভার সিরিজ়ে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আফগানিস্তান সদ্যই ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে এসেছিল। দুরন্ত পারফর্ম করলেও, সেমিফাইনালে পৌঁছতে পারেনি আফগানরা। ষষ্ঠ স্থানে শেষ করে আফগানিস্তান দল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করে ফেলেছেন তারা।

বাগদান সারলেন বেঙ্কটেশ

মঙ্গলবার, ২১ নভেম্বর সকালেই টিম ইন্ডিয়া তথা কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) সুখবর দেন। তারকা ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে বাগদানের কথা সকলকে জানান। শ্রুতি রঘুনাথনের (Shruti Raghunathan) সঙ্গে বাগদানপর্ব সারলেন বেঙ্কটেশ আইয়ার।

বেঙ্কটেশ নিজের বাগদানের কথা জানিয়ে লেখেন, 'আমার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখলাম। বাগদান।' স্বাভাবিকভাবেই বেঙ্কটেশের এই ঘোষণার পর তাঁর জন্য শুভেচ্ছার ঢল নামে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁকে সূর্যকুমার যাদব এবং তাঁর স্ত্রী শুভেচ্ছা জানান। কেকেআরে তাঁর সঙ্গে খেলা শিবম মাভি, ভারতীয় দলের সতীর্থ যুজবেন্দ্র চাহালরাও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তা আসে কেকেআরের তরফেও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ক্রিকেট বোর্ডের কার্যকলাপে সরকারের হস্তক্ষেপ, শ্রীলঙ্কা থেকে সরল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget