এক্সপ্লোর

Netherlands vs USA: বিশ্বকাপে ফের কমলা ঝড়, শেষ আটে পৌঁছে গেলেন ডাচরা

Qatar 2022: শেষ ষোলোর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস।

দোহা: রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হয়েছিল। এবার মূল পর্বে পৌঁছলেও, নেদারল্যান্ডসকে কাপ জয়ের দাবিদার হিসাবে দেখেননি কেউই।

কিন্তু কাতারে কমলা ঝড় শুরু হল। শেষ ষোলোর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস।

গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের খেলা দেখে অনেকের মন ভরেনি। তবে আলাদা করে নজর করে নিয়েছিলেন কোডি গ্যাকপো। গোল করে তিনিই জেতাচ্ছিলেন ডাচদের। তবে নক আউট পর্বে দলের ভরসা হয়ে উঠলেন ডেনজেল ডাম্ফ্রিস। দুটি গোলের বল তৈরি করে দিলেন। আর নিজে করলেন এক গোল। কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের বিজয়ীদের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। যে দুই দল শনিবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় মুখোমুখি হবে। শেষ আটের ম্যাচের আগে আপাতত পাঁচদিনের বিশ্রাম পাবেন গ্যাকপো, মেম্ফিস দেপাইরা।

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের মধ্যে তফাত গড়ে দেয় গোলের সুযোগ তৈরি করা ও তা কাজে লাগানোর মুন্সিয়ানা। নেদারল্যান্ডস যেখানে তাদের সুযোগ কাজে লাগিয়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলাররা ডাচ গোলকিপারকে একা পেয়ে গিয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। 

ম্যাচের কিক অফের দশ মিনিটের মাথায় গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন দেপাই। বিরতির ঠিক আগে ইনজুরি টাইমে ২-০ করেন দালি ব্লিন্দ। ৭৬ মিনিটে হাজি রাইট ব্যবধান কমিয়েছিলেন। কিন্তু ৮১ মিনিটে ৩-১ করে দলের জয় কার্যত নিশ্চিত করে দেন ডাম্ফ্রিস।

উদ্বেগে আর্জেন্তিনা

বিশ্বকাপের (Qatar 2022) শেষ ষোলোর ম্যাচে নামার আগে প্রবল উদ্বেগে আর্জেন্তিনা শিবির (Argentina vs Australia)। চোটের জন্য অনিশ্চিত দলের অন্যতম তারকা ফুটবলার। শনিবার ভারতীয় সময় মধ্যরাতের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাঁর খেলা নিয়েই রয়েছে প্রশ্ন।

তিনি, অ্যাঙ্খেল দি মারিয়া (Angel di Maria)। যাঁকে অনেকে আর্জেন্তিনা দলের ইঞ্জিন বলে মনে করেন। উইং দিয়ে দুরন্ত গতিতে দৌড়ে কাট করে বিপক্ষ বক্সে একের পর এক আক্রমণ তুলে আনার নেপথ্যে প্রধান কারিগর। কিন্তু চোটে কাবু দি মারিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। যা লা আলবিসেলেস্তেদের কাছে বিরাট এক ধাক্কা হতে পারে।

বিকল্প ভেবে রাখছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। কে হবেন দি মারিয়ার পরিবর্ত? খোলসা করেননি স্কালোনি। তবে লিওনেল মেসিদের প্র্যাক্টিস থেকে ইঙ্গিত যে, অ্যাঙ্খেল কোরেয়া, আলেহান্দ্রো পাপু গোমেজ ও লিয়ান্দ্রো পারাদেজের মধ্যে কোনও একজনকে সুযোগ দিতে পারেন স্কালোনি। সেই সঙ্গে মাঝমাঠে ভাবা হচ্ছে পোল্যান্ড ম্যাচের নায়ত ম্যাক অ্যালিস্টারকে। তাঁর সঙ্গে মাঝমাঠ সামলাবেন রদ্রিগো দি পল ও এনজো ফার্নান্দেজ।

আরও পড়ুন: নক আউটের আগেই ফিট নেমার! প্র্যাক্টিস করতে দেখেই গর্জন গ্যালারিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget