এক্সপ্লোর

ICC World Test Championship : শেষ পর্যন্ত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকা কী দাঁড়াল ?

২০২১ থেকে ২০২৩ সালের মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। যার জেরে খেতাবি লড়াইয়ে ফাইনালে খেলতে নামবে তারা।

দুবাই : বাকি শুধুমাত্র ফাইনাল ম্যাচ। বলা ভাল খেতাবি লড়াই। আগামী জুন মাসে ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC World Test Championship Final) খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া (India Vs Australia)। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত সময়কালের বাকি যাবতীয় টেস্ট ম্যাচ শেষ। যার পরে ঠিক কী দাঁড়াল টেস্টের ক্রমতালিকা ?

নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার (New Zealand vs Sri Lanka) ম্যাচ দিয়ে শেষ হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাদে সব ম্যাচ। ফলো-অন করতে নেমে লড়াই করলেও ইনিংস ও ৫৮ ম্যাচে টেস্ট হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে লঙ্কাবাহিনী। আর যে জয়ের সুবাদে অষ্ঠম থেকে ষষ্ঠ স্থানে উঠে এবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শেষ করল কিউয়িরা। যার জেরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে একটি করে স্থান নিচে নেমে গিয়েছে। 

২০২১ থেকে ২০২৩ সালের মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। যার জেরে খেতাবি লড়াইয়ে ফাইনালে খেলতে নামবে তারা। আগামী জুন মাসে ওভালে হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ভারতের ঠিক পরে থেকেই তিন নম্বরে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি শ্রীলঙ্কা কিউয়িদের কাছে হেরে যাওয়ায় তিন নম্বরে শেষ করেছে ইংল্যান্ডও। শ্রীলঙ্কাকে টপকে ওপরে উঠে গিয়েছে তারা।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাল্টা মরিয়া লড়াই মেলে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত অবশ্য ব্যর্থও হতে হয়েছে শ্রীলঙ্কাকে। সফররত দল দুই টেস্টেই হেরে হোয়াইটওয়াশ হয়েছে সিরিজে। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫৮ রানে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে কিউয়িরা। ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৬৪ রান তুলেছিল। যার জেরে তারা ফলো-অন করতে বাধ্য হয়। প্রথমে ব্যাট করতে নেমে ৫৮০ রান তুলেছিল নিউজিল্যান্ড। যারপর ফলো ইন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সেঞ্চুরি ফসকালেও ৯৮ রানের ইনিংসের পথে ধনঞ্জয় ডি সিলভা টেস্ট ক্রিকেটে তাঁর ৩ হাজার রান পূর্ণ করেন। অভিষেককারী উইকেটকিপার ব্যাটার নিশান মাদুসকার সঙ্গে ৭৬ রানের পার্টনারশিপ ভেঙে জয়ের সন্ধান পেতে শুরু করে কিউয়িরা। ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নেওয়ার পর আর মাত্র ৪০ রানের মধ্যে লঙ্কানদের ইনিংস শেষ করে দেন কিউয়ি বোলাররা। টিম সাউদি ও ব্লেয়ার টিকনার তিনটি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন- বাজতে চলল আইপিএল দামামা, এবার বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম, জানেন কি সেগুলো ?

 

 

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget