এক্সপ্লোর

IPL 2023 New Rules : বাজতে চলল আইপিএল দামামা, এবার বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম, জানেন কি সেগুলো ?

Indian Premier League : প্রত্যেকটি দল গ্রুপ পর্বে খেলবে ১৪ টি করে ম্যাচ। ৫২ দিন ধরে ১২ টি ভেন্যুতে হতে চলা এবারের আইপিএলে আসতে চলেছে বেশ কিছু বদল।

নয়াদিল্লি : মাঝে আর কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। আগামী ৩১ মার্চ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। হোম-অ্যাওয়ে ভিত্তিতে ফের হতে চলেছে ষোড়শ আইপিএল (IPL)। প্রত্যেকটি দল গ্রুপ পর্বে খেলবে ১৪ টি করে ম্যাচ। ৫২ দিন ধরে ১২ টি ভেন্যুতে হতে চলা এবারের আইপিএলে আসতে চলেছে বেশ কিছু বদল। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশ কিছু নিয়মের বদল আসতে চলেছে। একঝলকে দেখে নিন সেগুলো- 

হোয়াইড ও নো বল রিভিউ-

এবারের আইপিএলে আম্পায়ারের ডাকা হোয়াইড বা নো বলের সিদ্ধান্ত আসবে ডিসিশন রিভিউ সিস্টেমের (DRS) অধীনে। ইতিমধ্যে চলতে থাকা ওম্যান্স প্রিমিয়ার লিগ (WPL 2023) প্রথম প্রতিযোগিতা যেখানে ইতিমধ্যে এই নিয়ম চালু হয়েছে। ৩১ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলেও এবার থাকবে আম্পায়ারের ডাকা নো বল বা হোয়াইড বল রিভিউ করার সুযোগ। মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলের অধিনায়ক  হরমনপ্রীত কৌর প্রথম ক্রিকেটার যিনি আম্পায়ারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন। পাশাপাশি তিনি লাভবানও হন যা থেকে। 

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম

২০২৩ আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player) নিয়ম আনছে বিসিসিআই। এই নিয়মে প্লেয়িং ইলেভেনের বাইরে স্কোয়াডে থাকা চার জনের মধ্যে যে কোনও একজন ফিল্ডারকে ফিল্ডিং করার সময় মাঠে নামাতে পারবে দলগুলি। যদিও এক্ষেত্রে বিষয়টি সাবস্টিটিউট নয়। একবার যদি কোনও ক্রিকেটারকে তুলে নিয়ে তাঁর জায়গায় অন্য ফিল্ডার নামানো হয়, সেক্ষেত্রে আর ম্যাচে পরে অংশ নিতে পারবেন না তিনি। পাশাপাশি নিয়মে বলা হয়েছে, যদি চারজন বিদেশিকেই প্লেয়িং ইলেভেন যাওয়া দেয় কোনও ফ্র্যাঞ্চাইজি, সেক্ষেত্রে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানো যাবে কোনও ভারতীয় ক্রিকেটারকেই। 

ভেন্যু বদল

ফের একবার হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে ফিরছে আইপিএল। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির হোম ভেন্যু রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি দল ১৪ টি লিগ পর্যায়ের ম্যাচ খেলবে। সাতটি করে হোম ও সাতটি করে অ্যাওয়ে ম্যাচে খেলবে দলগুলি। যে পর্যায়ের ম্যাচগুলির শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চারটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

আরও পড়ুন- হাওয়ার তোড়ে ভেসে বেড়াল বল ! হাস্যকর ঘটনা দেখে হাসির রোল সোশ্যালে

 

 

 

 

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget