এক্সপ্লোর

‘অবশেষে হিটম্যান জিমে,’ সোশ্যাল মিডিয়ায় রোহিতের শরীরচর্চার ছবি দেখে মন্তব্য যুবরাজের

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে চারবার আইপিএল জিতেছেন রোহিত।

  নয়াদিল্লি: আগামী মাস থেকে শুরু হতে চলেছে আইপিএল। এই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। করোনা আবহে এখনও অবশ্য মাঠে নেমে অনুশীলন শুরু করেননি আইপিএল-এর ইতিহাসে সফলতম অধিনায়ক। তিনি জিমে গা ঘামানো শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক লিখেছেন, ‘নিজেকে উঁচুতে তুলে নিয়ে যাওয়ার জন্যই নিচু হচ্ছি।’ এই ছবি দেখে যুবরাজের মন্তব্য, ‘অবশেষে হিটম্যান জিমে এল।’ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে চারবার আইপিএল জিতেছেন রোহিত। এবারও ট্রফি জেতার লক্ষ্যে তৈরি হচ্ছেন তিনি। মুখভর্তি দাড়ি নিয়েই প্রস্তুতি শুরু করে দিলেন এই তারকা। তাঁর সঙ্গে জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজের সম্পর্ক বেশ ভাল। তাঁরা একসঙ্গে ভারতীয় দলের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন।
View this post on Instagram

Going low only to push yourself higher.

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

এবারের আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা কবে দুবাই উড়ে যাবেন, সেটা এখনও জানা যায়নি। তবে সেখানে গিয়ে রোহিতদের সাতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই কিছুদিনের মধ্যেই তাঁরা সেখানে চলে যাবেন বলে মনে করছে ক্রিকেটমহল। করোনার জেরে সারা দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। মুম্বইয়ের অবস্থাও যথেষ্ট খারাপ। সেই কারণে রোহিতরা ঠিকমতো অনুশীলন করতে পারছেন না। মুম্বইয়েই আছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। ভারতের অধিনায়ক ও সহ-অধিনায়ককে এখন জিম ও ইন্ডোরে অনুশীলন করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। এ বছরের ফেব্রুয়ারি থেকেই মাঠের বাইরে রোহিত। কাফ মাসলে চোটের জন্য তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও খেলেননি। আইপিএল-এর মাধ্যমেই মাঠে ফিরবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget