এক্সপ্লোর

ISL: আইএসএলের দু'হাজার তম গোলের মালিক, কে এল আলবার্তো নগুয়েরা?

একটি ঐতিহাসিক মাইলস্টোনও তৈরি হয়ে গিয়েছে, তা হয়তো অনেকে খেয়াল করেননি। কারণ, সে দিনের ম্যাচে হিরো আইএসএলের গোলসংখ্যা দু’হাজারের গণ্ডি পেরিয়ে যায়।

মুম্বই: গত শনিবার চেন্নাইয়ের মেরিনা এরিনায় যে ফুটবল যুদ্ধ দেখলেন হিরো আইএসএলের দর্শকেরা, তা হয়তো চিরকাল মনে থাকবে তাঁদের। যে ভাবে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ০-২-এ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৬-২-এ ম্যাচ জেতে মুম্বই সিটি এফসি, তা সত্যিই মনে রাখার মতো।

তবে সে দিন এমন এক ঐতিহাসিক ম্যাচে যে হিরো আইএসএলে একটি ঐতিহাসিক মাইলস্টোনও তৈরি হয়ে গিয়েছে, তা হয়তো অনেকে খেয়াল করেননি। কারণ, সে দিনের ম্যাচে হিরো আইএসএলের গোলসংখ্যা দু’হাজারের গণ্ডি পেরিয়ে যায়।

সেই ম্যাচে যে গোলটি মুম্বই সিটি এফসি-কে ৫-২-এ পৌঁছে দেয়, সেই গোলটিই ছিল  দেশের এক নম্বর ফুটবল লিগের ২০০০তম গোল। অর্থাৎ, সেই গোলের স্কোরার আলবার্তো নগুয়েরার নাম লেখা হয়ে গেল হিরো আইএসএলের ইতিহাসের পাতায়।

এমন একটা ম্যাচে এই ঐতিহাসিক মাইলফলকের প্রতিষ্ঠা হল, যেখানে সারা দেশের ফুটবলপ্রেমীরা মেতে ওঠেন ভাল ফুটবল দেখার আনন্দে। এমন স্মরণীয় ঘটনা এমন উজ্জ্বল মঞ্চে ঘটলে, এর চেয়ে ভাল আর কীই বা হতে পারে? সেই জন্যই আরও ২০০০ গোলের মাইলফলক প্রতিষ্ঠা হওয়াটা মনে থাকবে চিরকাল।

একবার চোখ বুলিয়ে নিন সেই তালিকায়, যেখানে এর আগে এই লিগে গোলের মাইলফলক প্রতিষ্ঠা করেছেন যাঁরা, তাঁদের নাম রয়েছে।

প্রথম গোল – ফিকরু (ম্যাচ ১, হিরো আইএসএল ২০১৪, এটিকে বনাম মুম্বই সিটি এফসি)

১০০তম গোল – রোমিও ফার্নান্ডেজ (ম্যাচ ৪৬, হিরো আইএসএল ২০১৪, এফসি গোয়া বনাম নর্থইস্ট ইউনাইটেড)

৫০০তম গোল – দানিলো সেজারিও (ম্যাচ ১৪, হিরো আইএসএল ২০১৭-১৮, দিল্লি ডায়নামোজ বনাম নর্থইস্ট ইউনাইটেড)

১০০০তম গোল – ডেভিড উইলিয়ামস (ম্যাচ ১১, হিরো আইএসএল ২০১৯০-২০, চেন্নাইন এফসি বনাম এটিকে)

১৫০০তম গোল – জোয়াও ভিক্টর (ম্যাচ ৯৬, হিরো আইএসএল ২০২০-২১, হায়দরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স)

২০০০তম গোল – আলবার্তো নগুয়েরা (ম্যাচ ২৯, হিরো আইএসএল ২০২২-২৩, চেন্নাইন এফসি বনাম মুম্বই সিটি এফসি)       

শনিবার পর্যন্ত যে ২০০১টি গোল হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে এফসি গোয়া। মোট গোলের ১৩.৭ শতাংশ গোল তাদের করা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি, যাদের অবদান ১০.৭ শতাংশের। কোন দল এ পর্যন্ত কত গোল করেছে, তার বিস্তারিত তথ্য জানতে নীচের তালিকা দেখুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget