এক্সপ্লোর

Ballon d'Or 2024: ব্যালন ডি'অর উঠল রদ্রির হাতে, সেরা তরুণ ফুটবলার ইয়ামাল, নাগাড়ে দ্বিতীয়বার বর্ষসেরা বোনমাতি

Ballon d'Or 2024 Winners List: রদ্রি বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেও, পুরুষদের সেরা খেলোয়াড়ে পোডিয়ামের বাকি দুই তারকাই রিয়াল মাদ্রিদের। আর মহিলাদের সেরা খেলোয়াড়ের পোডিয়ামে থাকা সবাই বার্সালোনার।

প্যারিস: জল্পনা ছিলই, সেই জল্পনাই সত্যি হল। ফ্রান্স ফুটবলের বিচারে বর্ষসেরা ফুটবলার হিসাবে ব্যালন ডি'অর (Ballon d'Or) জিতলেন রদ্রি (Rodri)। তৃতীয় স্প্যানিয়ার্ড তথা ম্যাঞ্চেস্টার সিটির প্রথম খেলোয়াড় হিসাবে এই পুরস্কার উঠল তারকা মিডফিল্ডারের হাতে। অপরদিকে, রদ্রি ইউরোজয়ী সতীর্থ সেরা তরুণ ফুটবলার হিসাবে কোপা ট্রফি জিতলেন।

নাগাড়ে দ্বিতীয়বার মহিলাদের বর্ষসেরা ফুটবলার হলেন আইতানা বোনমাতি। পোডিয়ামে থাকা তিন খেলোয়াড়ই বার্সালোনার হয়ে খেলেন। তাই কাতালান ক্লাবটি মহিলাদের বর্ষসেরা ক্লাব নির্বাচিত হওয়ায় কেউই সম্ভবত অবাক হবেন না। এমা হেইস মহিলাদের সেরা কোচ হলেন। অপরদিকে, ভিনিসিয়াস জুনিয়র (Vinicius JR) সেরা ফুটবলার হওয়ার দৌড়ে দ্বিতীয় হলেও, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলত্তি বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন আর বর্ষসেরা ক্লাবও নির্বাচিত হয় লস ব্লাঙ্কোসই।

কিন্তু ভিনিসিয়াস নয়, রদ্রিই যে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হবেন, তা আগেভাগেই জানা গিয়েছিল। সেই কারণেই খবর প্রতিবাদে ব্যালন ডি'অর পুরস্কার মঞ্চে রিয়াল মাদ্রিদ ক্লাবের তরফেই কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। 

রদ্রি কিন্তু বর্ষসেরা হয়েই ইতিহাস গড়লেন। এর আগে কোনও ম্যান সিটি ফুটবলার ব্যালন ডি'অর পুরস্কার জেতেননি। এমনকী বিগত ছয় দশক কোনও স্প্যানিশ ফুটবলারের হাতেও এই পুরস্কার ওঠেনি। ইনিয়েস্তা, জাভিদের পোডিয়াম ফিনিশ করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু অবশেষে সাফল্য এল। রদ্রিই সেরা ফুটবলার হওয়ার পর এই বিষয়েই জোর দেন। তিনি জানান তাঁর এই জয়টা স্প্যানিশ ফুটবলের জয়।

রদ্রি বলেন, 'আজকের জয়টা আমার নয়, স্প্যানিশ ফুটবলের। ইনিয়েস্তা, জাভি, সার্জিও বুস্কেতস, ইকারের মতো একাধিক খেলোয়াড় যারা এই পুরস্কার জয়ের যোগ্য দাবিদার হলেও, জেতেননি। এটা স্প্যানিশ ফুটবল এবং মিডফিল্ডারদের জন্য। আজ আমায় বহু বন্ধু শুভেচ্ছাবার্তায় জানিয়েছে যে মিডফিল্ডাররা তো আড়ালে থেকেই নিজেদের কাজটা করে যান, আজ আমার এই পুরস্কার পাওয়ায় তাঁরা প্রচারের আলো পাচ্ছে।'

তিনি আরও যোগ করেন, 'আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ যে পড়াশুনা করে, গতে বাধা পথে না হেঁটে সঠিক জিনিসপত্র করার চেষ্টা করে। তা সত্ত্বেও আমি একেবারে শীর্ষে পৌঁছতে পেরেছি এবং এর সব কৃতিত্বটাই আপনাদের।' 

প্রসঙ্গত, এবারের ব্যালন ডি'অর যেমন নতুন বিজেতা দেখল, তেমনই ২১ বছর পর প্রথমবার মেসি বা রোনাল্ডো, কারুর নামই সেরা হওয়ার দৌড়ে ছিল না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন 

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget