এক্সপ্লোর

FIFA World Cup 2026: এর আগে কখনও হয়নি, আর্জেন্তিনা সেমিফাইনালে পৌঁছতেই বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটবে

FIFA World Cup: বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে ফ্রান্স, আর গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।

নিউ ইয়র্ক: সপ্তাহান্তে বিশ্বকাপের (FIFA World Cup 2026) দুই টানটান কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড (England Football Team) এবং আর্জেন্তিনা (Argentina Football Team) জয়লাভ করে। এই দুই দল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতেই ইতিহাস তৈরি হল। এমন ঘটনা এর আগে বিশ্বকাপের ইতিহাসে কোনওদিন ঘটেনি।

দিনকয়েক আগেই ফ্রান্স দুরন্ত বিশ্বকাপের সুবাদে দুই ধাপ এগিয়ে ফিফার ব়্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে গিয়েছিল। ফ্রান্স শীর্ষে পৌঁছতেই এক ধাপ পিছিয়ে দুইয়ে চলে আসে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা। লা আলবিসেলেস্তের পরেই তৃতীয় স্থানে রয়েছে স্পেন। আর্জেন্তিনার মতো স্পেনও ব়্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে গিয়েছে। তারা তিনে। ইংল্যান্ড অবশ্য় চারে নিজেদের দখল অব্যাহত রেখেছে।    

চলতি বিশ্বকাপে স্পেন (Spain Football Team) এবং ফ্রান্স (France football team) আগেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। এবার ইংল্যান্ড ও আর্জেন্তিনা যোগ দিল। এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে ফিফার ব়্যাঙ্কিংয়ে প্রথম চারে থাকা চার দল টুর্নামেন্টের শেষ চারে পৌঁছল।

আরও পড়ুন:- বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ 

আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে ইংল্যান্ডের বিরুদ্ধে নরওয়ে এদিন ম্যাচে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের একেবারে শেষবেলায় গোল করে দলকে সমতায় ফেরান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ফের একবার জ্বলে উঠেন বেলিংহ্যাম। অতিরিক্ত সময়ের শুরুতেই, তিন মিনিটের মাথায় নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড মর্গান রজার্সের একটি শট দস্তানাবদ্ধ করতে ব্যর্থ হন। ঠিক যেমন গত কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের লামেন্স করতে পারেননি। সেক্ষেত্রে মিকেল মেরিনো বেলজিয়ামের জালে বল জড়িয়ে স্পেনকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন, এদিন সবার আগে রিয়্যাক্ট করে বেলিংহ্যাম তেমনটা করেন। ম্যাচে নরওয়ে আর ফিরতে পারেনি। শেষমেশ টানটান ম্যাচ জিতে ইংল্যান্ড আট বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেয়।

অপরদিকে, আর্জেন্তিনা-স্যুইৎজারল্যান্ডের ম্যাচও কিন্তু অতিরিক্ত সময়ে গড়ায়। লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে অ্যালেক্সিস ম্যাকালিস্টার মাত্র ১০ মিনিটে আর্জেন্তিনাকে এগিয়ে দিলেও, দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর ড্যান এনডয়ির গোলে ৬৭ মিনিটে ম্যাচে সমতায় ফেরে স্যুইৎজারল্যান্ড। তবে এই গোলের পাঁচ মিনিট পরেই ডাইভ মারার জন্য় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড এবং ফলত লাল কার্ড দেখেন সুইসদের তারকা ফরোয়ার্ড ব্রিল এমবোলো। গ্রানিটি জাকারা দাঁতে দাঁত চেপে রক্ষণভাগ আগলালেও শেষমেশ অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আর্জেন্তিনার হয়ে হুলিয়ান আলভারেজ় বিশ্বমানের গোল করে দলকে এগিয়ে দেন এবং অতিরিক্ত সময়ের শেষবেলায় লাউতারো মার্তিনেজ আরও একটি গোল করে দলের জয় সুনিশ্চিত করেন।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget