এক্সপ্লোর

FIFA World Cup 2026: ২০২৬-এই সমাপ্তি? এবারই কি নিজেদের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন মেসি, রোনাল্ডো?

Messi-Ronaldo: মেসি ও রোনাল্ডো, উভয়েই এবারে রেকর্ড ষষ্ঠ ফুটবল বিশ্বকাপে মাঠে নামতে চলেছেন।

নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে সর্বকালের সবথেকে বড় বিশ্বকাপ। পরবর্তী দেড় মাস যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ৪৮ দল ১০৪ ম্যাচ জুড়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে মাতবে। আর শ্রেষ্ঠত্বের কথা উঠলে মেসি, রোনাল্ডোর কথা হবে না, এও আবার হয় না কি?

একদিকে যেমন বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে, তেমনই বাড়ছে আশঙ্কাও। দুই যুযুধান প্রতিপক্ষ যাঁদের লড়াই এই প্রজন্মের ফুটবলের পরিভাষা বদলে, সেই কালজয়ী দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপের মঞ্চে পা রাখতে চলেছেন। তবে অনেকেরই মনে ভয় জাগছে, প্রশ্ন উঠছে, এবারই বিশ্ব ফুটবলের সবথেকে বড় মঞ্চে শেষবার প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে 'সিআর৭' ও 'এলএম১০'-কে?

কাতারে মেসির স্বপ্নপূরণ হয়েছিল, আর্জেন্তাইন কিংবদন্তির হাতে উঠেছিল বিশ্বকাপ, এবারে মেগা টুর্নামেন্টে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলারের সামনে সুযোগ রয়েছে মারাদোনাকে স্পর্শ করার, দ্বিতীয়বার বিশ্বজয়ী হওয়ার, পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের নামে করার। অপরদিকে, একমাত্র ফুটবলার হিসাবে পাঁচ বিশ্বকাপে গোল করা রোনাল্ডোর সামনে হাতছানি এমন কিছু করে দেখানোর যা তাঁর দেশের ইউসেবি, ফিগোর মতো কিংবদন্তিদে কাছেও অধরা রয়ে গিয়েছে।

আরও পড়ুন:- খেলা চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েছিলেন, কেমন আছেন এরিকসেন? শারীরিক অবস্থার আপডেট দিলেন নিজেই 

তবে তাঁরা যে নিজেদের কেরিয়ারের সায়াহ্নে উপনীত হয়েছেন, তা বলার জো রাখে না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এবারই কি ৪১-র রোনাল্ডো ও ৩৮-র মেসিকে শেষবার বিশ্বকাপে খেলতে দেখা যাবে? সদ্যই আর্জেন্তাইন এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে মেসি জানিয়েছিলেন, 'আমি ফুটবলটা খেলতে ভালবাসি এবং যতদিন না মনে হবে যে আমি আর পারছি, ততদিন আমি খেলা চালিয়ে যাব।'

এ বিষয়ে অবশ্য রোনাল্ডোর কথায় মেসির উল্টো সুর ধরা পড়েছে। তিনি গত বছরই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ২০২৬ সালের বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে এবং তিনি আর এক, দুই বছরের মধ্যে অবসরও নিয়ে ফেলবেন। পর্তুগিজ মহাতারকাকে এক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল, 'নিঃসন্দেহে (২০২৬ বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ)। আমার ততদিনে ৪১ বছর বয়স হয়ে যাবে এবং আমার মতে বড় টুর্নামেন্টে সেটাই থামার সঠিক মুহূর্ত হবে। হয়তো আর এক, দুই বছর আমাকে খেলতে দেখা যাবে।'

দুই কিংবদন্তি ফুটবলারের জাতীয় দলের কোচেরা কিন্তু অবশ্য় এখনও সব সম্ভাবনাই খোলা রেখেছেন, উভয়েই বলে দিয়েছেন এই বিশ্বকাপ দুই কিংবদন্তির শেষ বিশ্বকাপ নাও হতে পারে। আলবিসেলেস্তের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, 'ও যতদিন চায়, ততদিন খেলবে, কারণ আমরা সকলেই জানি ও ঠিক কী এবং সেই কারণেই ওকে ওর ষষ্ঠ বিশ্বকাপে নামতে দেখে একেবারেই বিস্মিত হওয়ার কিছুই থাকে না।'

অপরদিকে, অনেকটা একইরকম পূর্বাভাস দিয়ে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ জানিয়েছেন, 'ও যে ২০৩০ বিশ্বকাপে চাইলে খেলতেই পারেন, সেই বিষয়ে কারুর মনেই সন্দেহ থাকা উচিত নয়। ও এই বিশ্বাসটা অর্জন করেছে।'

তাই এই মুহূর্তে অন্তত এটাই যে রোনাল্ডোমেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে, সেই সিদ্ধান্তে উপনীত হওয়া একদমই উচিত নয়। 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
Advertisement

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget