এক্সপ্লোর

Lionel Messi: ওয়াংখেড়েতে আজ মেসির সঙ্গে সচিন-বিরাট সাক্ষাতের সম্ভাবনা, র‍্যাম্পে হাঁটতে পারেন ফুটবল যুবরাজ

Lionel Messi Updates: শুরুতেই মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে প্যাডেল কাপ দেখতে পৌঁছবেন ফুটবল যুবরাজ। সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত তিনি। তবে মূল অনুষ্ঠান মুম্বইয়ে।

মুম্বই: কলকাতা, হায়দরাবাদের পর আজ রবিবার লিওনেল মেসির মুম্বই সফর। বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেসির এই মুম্বই সফর ঘিরে। এক নজরে দেখে নেওয়া যাক মুম্বইয়ে মেসির সফরসূচি আজকে----

শুরুতেই মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে প্যাডেল কাপ দেখতে পৌঁছবেন ফুটবল যুবরাজ। সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত তিনি। তবে মূল অনুষ্ঠান মুম্বইয়ে। সেখানে ওয়াংখেড়েতে চাঁদের হাট বসতে চলেছে। সেখানে দেশের ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা আর্জেন্টাইন সুপারস্টারের। উপস্থিত থাকার কথা সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মার। মেসির সঙ্গে থাকবেন তাঁর ভারতে আসা দুই সফরসঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলও। 

তবে চমক আরও রয়েছে। সূত্রের খবর মুম্বইয়ে একটি র‍্যাম্প শোতে অংশ নেওয়ার কথা তিন ফুটবলারের। মেসি, সুয়ারেজ, দি পলদের সঙ্গে র‍্যাম্প শোয়ে হাঁটতে দেখা যাবে জন আব্রাহাম, করিনা কপূর ও জ্যাকি শ্রফকেও। একটি সেভেন ম্যান ফুটবল ম্যাচেরও আয়োজন করা হবে। যেই ম্যাচে অংশ নেবেন ক্রিকেটাররা ও বলিউড তারকারা।

রাজ্য সরকারকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী

বাংলায় এসেছিলেন লিওনেল মেসি। ফুটবলের মক্কা কলকাতায় এসেছিলেন। কিন্তু তাঁকে যা দেখতে হল, তাতে বাংলার লজ্জা আরও বাড়ল। এই নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, "এটা লক্ষে লক্ষে সীমাবদ্ধ নেই, কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। এতে শুধু পশ্চিমবঙ্গ, কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে, কালকের ঘটনা, ঘটানো ঘটনা, আমাদের প্রত্যেককে অপমানিত করেছে, লজ্জিত করেছে। আমরা সংবাদবার্তার যে পর্যায়ক্রমে, প্রথমে কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ, সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে ক্রীড়া মন্ত্রীর পরিবার থেকে, দমকল মন্ত্রীর পরিবার থেকে, তাঁদের যে যোগ, সেটা আপনাদের এক ঝলক দেখাব।" বলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান তিনি।

শতদ্র দত্তর বিরুদ্ধে FIR নিয়েও প্রশ্ন শুভেন্দু অধিকারীর। তিনি বলেন,'FIR-এ একমাত্র অভিযুক্ত বলা হয়েছে শতদ্রু দত্তকে। FIR-এ একমাত্র অভিযুক্ত বলা হয়েছে শতদ্রু দত্তকে। সামনে ভোট, এখন শতদ্রু দত্তকে ধরা হয়েছে। ১৫ বছরে এই প্রথম মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। গাড়ি ঘোরানোর ছবিও আমার কাছে আছে। তৃণমূল ঘনিষ্ঠ স্পনসররা টাকা দিয়েছে। বিজেপি যুব মোর্চা আজও রাস্তায থাকবে, কালও থাকবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spain vs Argentina: স্পেন-আর্জেন্তিনার বিতর্কিত ফাইনাল শেষ হতে না হতেই ফের একবার দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা
স্পেন-আর্জেন্তিনার বিতর্কিত ফাইনাল শেষ হতে না হতেই ফের একবার দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা
Argentina vs Spain: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য করা হয় আর্জেন্তিনাকে? মেসি-ঘনিষ্ঠ ফুটবলারের বাবা যা বললেন...
স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য করা হয় আর্জেন্তিনাকে? মেসি-ঘনিষ্ঠ ফুটবলারের বাবা যা বললেন...
Argentina vs Spain: ১০ বছরের নির্বাসন এড়াতে ফাইনাল হারতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা! অডিও রেকর্ড ঘিরে চাঞ্চল্য
১০ বছরের নির্বাসন এড়াতে ফাইনাল হারতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা! অডিও রেকর্ড ঘিরে চাঞ্চল্য
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর
বিশ্বকাপ ফাইনাল শেষে পারেডেসের আচরণ নিয়ে বিতর্কের ঝড়, তবে ধাক্কা খাওয়া গাভির গলায় উল্টোসুর

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget