এক্সপ্লোর

EFL Cup: জোটা, গ্যাকপোর জোড়া গোলে জয় লিভারপুল, ৫-১ জিতে লিগ কাপ অভিযান শুরু আর্সেনালেরও

League Cup: লিগ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিরুদ্ধে খেলবে লিভারপুল, আর্সেনালের প্রতিপক্ষ প্রেস্টন নর্থ এন্ড।

নয়াদিল্লি: দুরন্ত জয় দিয়ে লিগ কাপের (EFL Cup) অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল (Liverpool)। ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডতে ৫-১ গোলের বিরাট ব্যবধানে কার্যত উড়িয়ে দিল রেডসরা। অপরদিকে, আর্সেনালও (Arsenal) নিজেদের ঘরের মাঠে একই স্কোরলাইনে জয় পেল। ইংল্যান্ডের ক্লাব ফুটবলের তৃতীয় স্তরে খেলা বোল্টন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে জয় পেল গানার্সরা। লিগ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিরুদ্ধে খেলবে লিভারপুল, আর্সেনালের প্রতিপক্ষ প্রেস্টন নর্থ এন্ড।

এদিন কিন্তু পূর্ব লন্ডনের দলের বিরুদ্ধে লিভারপুল শুরুটা একেবারেই ভাল করেনি। কর্নার থেকে ওয়াতারু এনডো বল ক্লিয়ার করতে গেলে তা কুয়ানশার গায়ে লেগে লিভারপুলের গোলেই ঢুকে যায়। পিছিয়ে পড়ে রেডসরা। তবে জেরাড বোয়েনদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী। কিয়েজ়ার গোলমুখী দুর্বল শট থেকে হেডারে বল জড়িয়ে রেডসদের সমতায় ফেরান দিয়োগো জোটা। প্রথমার্ধ ১-১ স্কোরলাইনেই শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় লিভারপুল। দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মাথায় কার্টিস জোনসের দুরন্ত রান থেকে বল পায়ে পেয়ে রেডসকে এগিয়ে দেন জোটাই। 

এরপর পরিবর্ত হিসাবে নামা মহম্মদ সালাহ লিভারপুলের হয়ে তৃতীয় গোলটি করে জয় কার্যত সুনিশ্চিত করে ফেলেন। তবে এতেও থামেনি আর্নে স্লটের দল। ম্যাচের ৯০ মিনিট শেষ হওয়ার আগে কোডি গ্যাকপো রেডসদের হয়ে আরও দুই গোল করে ম্যাচ শেষ করেন। ওয়েস্ট হ্যাম ম্যাচের মধ্যে একাধিকবার বিভিন্ন ঘটনায় পেনাল্টির দাবি জানালেও, তা রেফারি নাকচই করেন। পাশাপাশি ৭৬ মিনিটে সালাহকে বাজে ট্যাকেল করে এডসন আলভারেজ় লাল কার্ড দেখায় লিভারপুলের কাজটা আরও সহজ হয়ে যায়।

অপরদিকে, আর্সেনালের হয়ে এই রাতটা ছিল তরুণদের। একদিকে যেমন মাত্র ১৬ বছর বয়সে নিজের অভিষেক ঘটান গোলরক্ষক জ্যাক পর্টার, সেখানে ম্যাচে জোড়া গোল করেন ১৭ বছর বয়সি এথান এনওয়ারি। এই ম্যাচেই আর্সেনালে এ মরশুমে লোনো যোগ দেওয়া রাহিম স্টার্লিংও গোল পান। ডেকলান রাইস এবং কাই হ্যাভাৎর্জ দলের হয়ে বাকি দুইটি গোল করেন। বল্টনের হয়ে একমাত্র গোলটি করেন অ্যারন কলিন্স। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ইন্টার মায়ামিতেই ইতি নয়, অবসরপূর্বে আমেরিকা ছেড়ে নিজের প্রাক্তন ক্লাবে যোগ দিতে আগ্রহী মেসি! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget