এক্সপ্লোর

ISL: টানা হার, ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া মহমেডান, কী বলছেন রাশিয়ান কোচ?

Mohammedan vs Kerala: রবিবার কোচিতে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স, যাদের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ খারাপ। গত পাঁচটি ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি তারা।

কলকাতা:  টানা ব্যর্থতার পর স্বাভাবিক ভাবেই মহমেডান এসসি শিবিরে হতাশার কালো মেঘ দেখা দিয়েছে। তাই দলের খেলোয়াড়দের মানসিক ভাবে চাঙ্গা করাই এখন তাদের কোচ আন্দ্রেই চেরনিশভের কাজ। লিগ টেবলে আপাতত সবার নীচে তাঁর দল। ১১ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট তাদের। এ পর্যন্ত মাত্র একটি জয় পেয়েছে তারা। কোচের আশা, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে তারা।

রবিবার কোচিতে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স, যাদের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ খারাপ। গত পাঁচটি ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি তারা। এই দুঃসময়ে তাদের হারিয়ে জয়ে ফেরার পরিকল্পনা তৈরি করছেন চেরনিশভ।

এই ম্যাচের আগে সাংবাদিকদের চেরনিশভ বলেন, ''ফুটবলে এমন হয়। বড় বড় দলেরও খারাপ সময় আসে। তবে পরিশ্রম করে যাওয়া ছাড়া আর কোনও রাস্তা নেই। দলের খেলোয়াড়দের সেটা বোঝাতে হবে। কী ভাবে পরিস্থিতির উন্নতি করা যায়, সেই নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা হয়েছে আমার। ওরা বুঝতে পেরেছে। ওরা পেশাদার। ওদের সঙ্গে কাজ করে আমি খুশি। ওরাও এই ক্লাবের হয়ে খেলে খুশি। ওরা ক্লাবের জন্য সেরাটা দিতে চায়। আমার বিশ্বাস, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব আমরা। এই ক্লাবের হয়ে খেলাটাই বড় প্রেরণা। তবে ওদের নিজেদের ভবিষ্যতের জন্যও ভাল খেলা উচিত।''

ব্লাস্টার্সের ধারালো আক্রমণ নিয়ে কিছুটা হলেও যে চিন্তায় আছে মহমেডান কোচ, তা তাঁর কথাতেই বোঝা যায়। বলেন, ''ওদের আক্রমণ কতটা ধারালো, তা কলকাতার ম্যাচে দেখেছিলাম আমরা। শেষ দিকে ওরা চারজন ফরোয়ার্ডকে নামিয়ে আমাদের হারিয়ে দেয়। আক্রমণে ওরা খুবই শক্তিশালী। সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে আমাদের এই ম্যাচের পরিকল্পনা তৈরি করতে হবে। তা ছাড়া এখানকার স্টেডিয়ামের পরিবেশে ম্যাচ খেলাও বেশ কঠিন। কারণ, ওদের হাজার পঁচিশ সমর্থক এখানে প্রতি ম্যাচে গ্যালারি ভরিয়ে তোলে এবং প্রচণ্ড হইচই করে। এ রকম পরিবেশের মধ্যে খেলার জন্য আমাদের খেলোয়াড়দের তৈরি থাকতে হবে।''

দলের চোট-আঘাত সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেনি মহমেডান। তা জানিয়ে চেরনিশভ বলেন, ''মহম্মদ ইরশাদ, গৌরব বোরা ও জোসেফ আজেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে পারবে না। তবে একটা সুখবর আছে— আমাদের স্ট্রাইকার সিজার (মানজোকি) দলে ফিরে এসেছে। সে আমাদের সঙ্গে অনুশীলন শুরু করেছে এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত।''

একেই গোলের খরা তাদের। তার ওপর প্রচুর গোল খাচ্ছে তাঁর দল (১১ ম্যাচে ১৯)। এই নিয়ে চেরনিশভ বলেন, ''আমরা অন্যান্য দলের তুলনায় শেষ মুহূর্তে অনেক গোল হজম করেছি। আমরা তা জানি। কখনও কখনও তা আটকানো যায়। কিন্তু কখনও তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হয়তো আমাদের খেলোয়াড়দের বাড়তি আবেগের কারণেই হয়তো এ রকম হয়।''                                                  তথ্য় সংগ্রহ: আইএসএল মিডিয়া

সেরা শিরোনাম

Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget