এক্সপ্লোর

Fifa World Cup 2026: ইতিহাস গড়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন জাপানের

Japan Football: মোট ৪৮টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তার মধ্যে এশিয়া থেকে ৮টি দল অংশ নেবে। যার মধ্যে জাপানই একমাত্র সবার আগে যোগ্যতা অর্জন করে নিল।

জুরিখ: ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে নিল জাপান। এশিয়ার প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করল জাপান ফুটবল দল। বৃহস্পতিবার বাহরিনকে ২-০ গোলে হারানোর সঙ্গে সঙ্গেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে নিল জাপান। দলের হয়ে দুটো গোল করেন দাইচি কামাডা এবং টেকফুসা কুবো। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দুটো গোলই হয় দ্বিতীয়ার্ধে। এই নিয়ে টানা আটটি ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল জাপান। উল্লেখ্য, আগামী বছর ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। 

মোট ৪৮টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে। তার মধ্যে এশিয়া থেকে ৮টি দল অংশ নেবে। যার মধ্যে জাপানই একমাত্র সবার আগে যোগ্যতা অর্জন করে নিল। এছাড়া আফ্রিকার ৯টি দল, কনকাকাফের ৬টি দল। দক্ষিণ আমেরিকার ৬টি দল, ওশিয়ানিয়ার ১টি দল, ইউরোপের ১৬টি দল ও ইন্টার কনফেডারেশন প্লে অফের ২টো দল অংশ নেবে। জাপান প্রতিবারই বিশ্বকাপে অঘট ঘটায়। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে তারা হারিয়ে দিয়েছিল জার্মানি এবং স্পেনের মত দলকে। প্রি কোয়ার্টারে যোগ্যতা অর্জন করে মুখোমুখি হয়েছিল তারা ক্রোয়েশিয়ার। যদিও ক্রোয়েটদের বিরুদ্ধে হারতে হয় শেষ পর্য়ন্ত। আসন্ন বিশ্বকাপের জন্য আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা যোগ্যতা অর্জন করে নিয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, যোগ্যতা অর্জন পর্বের জন্য বাছাই পর্বে জাপান অপরাজিত থেকে ১৪টি গোল করেছে এবং তিনটি ক্লিন শিট রেখেছে। জাপানের কোচ হাজিমে মোরিয়াসু বলেন, “আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। এখন আমাদের ফোকাস বিশ্বকাপে ভালো পারফরম্যান্স যাতে করতে পারে দলের ছেলেরা।''

উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে জাপান। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপের আয়োজক দেশ ছিল তারা। এই সময় থেকে উত্তরোত্তর ফুটবলের মান বৃদ্ধি পেয়েছে সে দেশে। ২০১৮ ও ২০২২ দুটো বিশ্বকাপেই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জাপান।

অবসর ভেঙে ফিরে গোল সুনীল ছেত্রীর

অবসর ভেঙে ভারতীয় দলের জার্সিতে ফিরে এসেই গোল করলেন সুনীল ছেত্রী। মলদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্য়াচে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। মানোলো মার্কেজের কোচিংয়ে এই প্রথম কোনও ম্য়াচে জয় ছিনিয়ে নিল ভারতীয় ফুটবল দল। ৩-০ ব্যবধানে মলদ্বীপকে হারিয়ে দিল ভারতীয় ফুটবল দল।

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget