এক্সপ্লোর

Lionel Messi: ব্রাজিল-আর্জেন্তিনার মেগাদ্বৈরথে মাঠে নামবেন না লিওনেল মেসি, কিন্তু কেন?

Argentina Vs Brazil: ভারতীয় সময় অনুযায়ী ২৬ মার্চ, পরের বুধবার ব্রাজিলের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনা।

বুয়েনস আইরস: বছরের প্রথম আন্তর্জাতিক ফুটবল সপ্তাহ। আর সেই সপ্তাহেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্তিনার (Argentina Vs Brazil) মহাদ্বৈরথ। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত ছিলেন। সেলেসাওয়ের জাতীয় দলে নেমার ফেরায় তাঁর সঙ্গে প্রাক্তন সতীর্থ লিওনেল মেসির (Lionel Messi) লড়াইটা দেখার জন্যও ছিল অপেক্ষা। তবে তা আর হচ্ছে না। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য আসন্ন দুই ম্যাচের জন্য যে আর্জেন্তিনা দল ঘোষণা করা হয়েছে, তাতে লিওনেল মেসিকে রাখেননি কোচ স্কালোনি।

আন্তর্জাতিক উইন্ডোতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুই শক্তিধর প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিলের মুখোমুখি হবে লা আলবিসেলেস্তে। সেই দুই ম্যাচের জন্য ২৫ জনের দল ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে তাতে ৩৭ বছর বয়সি আর্জেন্তাইন অধিনায়ক লিওনেল মেসির নাম না দেখায় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। আর্জেন্তাইন তারকার অনুপস্থিতির কারণ নিয়ে ফেডারেশনের তরফেও কিছুই জানানো হয়নি। তবে বিভিন্ন আর্জেন্তাইন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী মেসির হালকা চোট লেগেছে।

রবিবার আটালান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ইন্টার মায়ামি ২-১ গোলে জয়ী হয়। ম্যাচে প্রথম গোলটিও আসে মেসির চিপ থেকে। তবে তিন ম্যাচ পরে ৯০ মিনিটে খেলেই বিপত্তি। সেই ম্যাচেই মেসির বাঁ উরুতে হালকা অশ্বস্তি অনুভূত হয়। ইন্টার মায়ামি কোচ হাভিয়ের ম্যাশচেরানো স্পষ্টই জানিয়ে দেন মেসিকে নিয়ে তাঁরা ঝুঁকি নিতে না চাওয়ায় তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করা হচ্ছিল এবং এতে কোনওরকম চোট এড়ানো সম্ভব বয়েছে। তবে তা সত্ত্বেও মেসিকে নিয়ে বাড়তি সতর্ক আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন।

সেই কারণেই উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে ঘোষিত ৩৩ জনের প্রাথমিক স্কোয়াডে মেসির নাম থাকলেও শেষমেশ ২৫ জনের চূড়ান্ত দল থেকে তাঁকে বাদই পড়তে হল। তবে যোগ্যতা অর্জন পর্বে বিশ্বচ্যাম্পিয়নরা কিন্তু বর্তমানে বেশ ভাল জায়গায় রয়েছে। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার টেবিলের শীর্ষে তাঁরা। তবে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ে ও পঞ্চমে থাকা ব্রাজিলের বিপক্ষে দুই কড়া ম্যাচ অপেক্ষা করে রয়েছে। এই ম্যাচগুলির জন্য আর্জেন্তিনা মেসি ছাড়াও কিন্তু পাওলো দিবালা, জিওভানি ল সেলসো, গঞ্জালো মন্টিয়েলদের পাবে না। এতজন তারকাদের অনুপস্থিতিতেও বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের ফর্ম ধরে রাখতে পারে কি না, সেটাই কিন্তু এখন দেখার বিষয়।

আরও পড়ুন: টুর্নামেন্ট শুরুর আগেই নির্বাসিত স্বদেশীয়, IPL-র কড়া সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন কেকেআর তারকা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget