এক্সপ্লোর

Manchester United: এরিক টেন হাগের স্থানে নতুন কোচ, কোচ হিসাবে ম্যান ইউনাইটেডের দায়িত্ব নিলেন আমরিম

Ruben Amiron: ২০২৭ সাল পর্যন্ত প্রাথমিকভাবে কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে রুবেন আমরিমকে। তিনি ভাল পারফর্ম করলে ক্লাব তাঁর চুক্তি আরও এক বছর বাড়াতে পারে। 

ম্যাঞ্চেস্টার: পর পর হতাশাজনক ফলাফলের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) কোচের পদ থেকে ছাঁটাই হয়েছেন এরিক টেন হাগ। এবার তাঁর উত্তরসূরিকে বেছে নিল রেড ডেভিলস। ম্যান ইউনাইটেডের নতুন কোচ হিসাবে সরকারিভাবে রুবেন আমরিমকে (Ruben Amorim) নিয়োগ করার কথা জানিয়ে দিল ইংল্যান্ডের ক্লাব। 

সোমবার, ১১ নভেম্বর তিনি সরকারিভাবে ম্যান ইউনাইটেডের দায়িত্ব নেবেন। ২০২৭ সাল পর্যন্ত প্রাথমিকভাবে কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে পর্তুগিজকে। তিনি ভাল পারফর্ম করলে ক্লাব তাঁর চুক্তি আরও এক বছর বাড়াতে পারে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ। রুবেন আমিরমকে স্পোর্টিং ক্লাব দে পর্তুগাল থেকে কোচ হিসাবে নিয়োগ করার প্রয়োজনীয় রিলিজ় ফিও দেবে ম্যান ইউনাইটেডে। 

নবপ্রজন্মের সেরা কোচেদের অন্যতম তরুণ আমরিম কিন্তু ইতিমধ্যেই বেশ সাফল্য পেয়েছেন পর্তুগালের ক্লাবের হয়ে। স্পোর্টিংয়ের হয়ে দুইবার প্রিমিয়ার লিগা জিতেছেন তিনি। ১৯ বছরের লিগ জয়ের স্পোর্টিংয়ের খরা তাঁর হাতে কাটে। এবার ম্যান ইউনাইউও তাঁর হাত ধরে খেতাব জয়ের খরা কাটানোর আশায়। 

 

আমরিমের সরকারিভাবে ম্যান ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত অন্তর্বর্তীকালীন ভিত্তিতে রুড ভ্যান নিস্তিলরুই রেড ডেভিলসদের কোচের দায়িত্ব সামলাবেন।  

এর আগে গত সপ্তাহেই টেন হাগকে ছেঁটে ফেলে ম্যান ইউনাইটেড। ২০২২ সালে ম্য়ান ইউনাইটেডের কোচের পদে নিযুক্ত হয়েছিলেন টেন হ্যাগ। কিন্তু দায়িত্ব নেওয়ার পরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তাঁর অম্ল মধূর সম্পর্ক খবরের শিরোনামে উঠে এসেছিল। ২০২২-২৩ প্রিমিয়ার লিগে তৃতীয় হয় ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড। লিগ কাপ জিতেছিল তারা। কিন্তু চলতি মরশুমে একের পর এক ব্যর্থ এরিক টেন হ্যাগের জন্য চাপের পরিস্থিতি তৈরি করে। এরপর তাঁর ছাঁটাই হওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, 'এরিক টেন হ্যাগ ক্লাবের জন্য যা করেছেন, তার জন্য আমরা সবসময় কৃতজ্ঞ থাকব।'

আমরিম রেড ডেভিলসদের ভাগ্য বদলাতে পারেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দুরন্ত জয় ম্যান ইউনাইটেডের, ছিটকে গেল সিটি, চেলসি, লিগ কাপে হাড্ডাহাড্ডি ম্যাচে জয় লিভারপুলের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget