এক্সপ্লোর

Messi in Kolkata: যুবভারতী কাণ্ডে গ্রেফতার আরও এক, সকালেই মাঠ পরিদর্শনে SIT কমিটি

Messi G.O.A.T Tour: যুবভারতী লন্ডভন্ড কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে ছয়।

কলকাতা: যুবভারতীতে বেনজির বিশৃঙ্খলা, ভাঙচুর। মেসির কলকাতা সফর সম্পূর্ণভাবে লন্ডভন্ড হয়ে যায়। সেই ঘটনার পরে চারদিন কেটে গিয়েছে। তবে ঘটনা ঘিরে হইচই, তর্ক-বিতর্ক অব্যাহত। এবার সেই ঘটনায় মাঠ লন্ডনভন্ড করার অভিযোগে গ্রেফতার আরও ১।

রবিবারই যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় বিধানগর দক্ষিণ থানার  তরফে গ্রেফতার করা হয়েছিল পাঁচজজনকে। এবারে সেই সংখ্যা বেড়ে আরও এক, অর্থাৎ ছয় হল। ধৃতের নাম রূপক মণ্ডল। এর পাশাপাশি আজ সকালে যুবভারতীকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে পৌঁছয় SIT কমিটি। আজ সকাল পৌনে দশটা নাগাদ যুবভারতী স্টেডিয়ামে IPS পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার, মুরলীধররা পৌঁছন। 

গতকালই চার আইপিএসের নেতৃত্বে SIT গঠন করে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিটির সুপারিশে যুবভারতীকাণ্ডের তদন্তে রাজ্যের চার IPS অফিসারকে নিয়ে SIT তৈরি করছে নবান্ন। এই তদন্তকারী দলে রয়েছেন নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে, ADG আইনশৃঙ্খলা জাভেদ শামিম, ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর।

SIT-এ IPS পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার, মুরলিধরদের দায়িত্ব দেওয়া হয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে বেনজির বিশৃঙ্খলা, শীর্ষ পুলিশ কর্তাদের শোকজ করা হয়। কর্তব্যে গাফিলতির অভিযোগে একের পর এক পুলিশ কর্তাকে শোকজ করার পাশাপাশি সাসপেন্ড বিধাননগরের DCP অনীশ সরকার, বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। 

যুবভারতীকাণ্ডে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগ করে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দফতর। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্য়াহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছেন, 'গত ১৩ ডিসেম্বর, ২০২৫ কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন।'

অরূপ বিশ্বাসের অনুরোধে সাড়া দিয়ে মুখ্য়মন্ত্রীর তরফে জানানো হয়, 'এই চিঠি অনুযায়ী, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটেছে, ত়ার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার স্বার্থে, ক্রীড়া দফতর থেকে অব্যাহতি নেওয়ার জন্য ক্রীড়ামন্ত্রীর আবেগ ও উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি সম্পূর্ণরূপে সঠিক। নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, আপাতত ক্রীড়া দফতরের দায়িত্ব আমার তত্ত্বাবধানেই থাকবে।'

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget