এক্সপ্লোর

Mohun Bagan: দল জয় পেলেও মনবীরদের পারফরম্য়ান্সে খুশি নন বাগান কোচ মোলিনা

ISL: শনিবার এক গোলে এগিয়ে যাওয়ার পরেও লড়াকু কেরালা ব্লাস্টার্সের দেওয়া জোড়া গোলে পিছিয়ে যায় তারা। পরে শেষ ১০ মিনিটে ম্য়াচের রং পাল্টে যায়।

কলকাতা: শনিবার ঘরের মাঠে ম্যাচের শেষ দশ মিনিটে ঝড় তুলে যে ভাবে কেরালা ব্লাস্টার্সের হাত থেকে জয় ছিনিয়ে আনে মোহনবাগান এসজি, তাতে খুশি হলেও দলের সামগ্রিক পারফরম্যান্স খুশি করতে পারেনি তাদের কোচ হোসে মোলিনাকে। ম্যাচের পর তিনি সাফ জানিয়ে দিলেন, এ মরশুমের সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে এই ম্যাচেই।

শনিবার এক গোলে এগিয়ে যাওয়ার পরেও লড়াকু কেরালা ব্লাস্টার্সের দেওয়া জোড়া গোলে পিছিয়ে যায় তারা। কিন্তু শেষ দশ মিনিটের মধ্যে পরপর দু’টি গোল করে ব্লাস্টার্সের মুখ থেকে গ্রাস ছিনিয়ে নেয় গতবারের লিগশিল্ডজয়ীরা। ৮৬ ও ৯৫ মিনিটের মাথায় পরপর গোল করে দলকে ৩-২-এ জয় এনে দেন যথাক্রমে জেসন কামিংস ও আলবার্তো রড্রিগেজ।

ম্যাচের পর সাংবাদিকদের মোলিনা বলেন, "আজকের ম্যাচের ফলের জন্য আমি খুশি। কিন্তু আমরা আজ ভাল খেলতে পারিনি। দিনটা আমাদের ছিল না। সম্ভবত এ মরশুমে সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে আজই। কেরালা যথেষ্ট ভাল খেলেছে। ওরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত যে ছেলেরা চেষ্টা করেছে ও সফল হয়েছে, এটাই সবচেয়ে ভাল দিক। এটা আমাদের দলের একটা ইতিবাচক বৈশিষ্ট, শেষ পর্যন্ত হাল না ছাড়া। তবে অনেক ভুল পাস খেলেছি আমরা। এ ছাড়াও অনেক ভুল হয়েছে। যদিও মাঝে মাঝে এরকম ভুল হয়। আমাদের টিম স্পিরিট দারুন।"

এ দিন দলের খেলায় মোহনবাগান কোচ খুব একটা খুশি না হলেও পরিসংখ্যান বলছে, তাঁর দল এই ম্যাচে মোট দশটি গোলের সুযোগ তৈরি করে ও সতটি শট গোলে রাখে। সেখানে ব্লাস্টার্স আটটি গোলের সুযোগ তৈরি করে ও আটটি শট গোলে রাখে।

তবে তাদের ভুলেই যে কেরালার দল দু’টি গোল হয়, তা স্বীকার করতে দ্বিধা করেননি মোলিনা। তিনি বলেন, "কেরালার প্রথম গোলটা হয় আমাদেরই ভুলে। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও বিশালের হাত থেকে বল ফস্কে যায়। তবে বিশাল যথেষ্ট ভাল গোলকিপার, সেই প্রমাণও ও দিয়েছে আজ। এরকম ভুল সবারই হয়। তবে আমাদের উন্নতির জন্য পরিশ্রম করে যেতে হবে। দলের স্পিরিট দেখে আমি খুশি। দলের ছেলেদের প্রতি আমার সম্পুর্ণ আস্থা আছে। ওরা আরও ভাল খেলবে।"

আলবার্তো রড্রিগেজের জয়সূচক গোলটি সম্পর্কে মোলিনা বলেন, "আলবার্তো সবাইকে চমকে দিয়েছে। দারুন ফিনিশ করেছে ও। ওর জন্য এবং দলের জন্য আমি খুশি। তবে বেশি খুশি দলের লড়াকু মনোভাব দেখে। আমাদের সৌভাগ্য যে আমরা আজ জিততে পেরেছি।"

পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে, তাদের ঘরের মাঠে। তবে সেই ম্যাচ নিয়ে চাপে নেই মোলিনা। বলেন, "যদি গোয়ার কাছে হারিও এবং বাকি সব ম্যাচে জিতি, তা হলে কি আমরা শিল্ড জিততে পারব না? নিশ্চয়ই পারব। তাই শুধু গোয়া ম্যাচ নয়, সব ম্যাচই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে যেহেতু আমাদের সামনে এখন গোয়া ম্যাচ, তাই এই ম্যাচই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচ ছাড়া এখন আর অন্য কিছু নিয়ে ভাবছি না।"

                                                                                                                                                                                  তথ্য সংগ্রহ: আইএসএল

সেরা শিরোনাম

Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget