এক্সপ্লোর

Mohun Bagan: মোহনবাগানের খেলতে চেয়েছিলেন ছোট থেকেই, নিজের স্বপ্নপূরণের গল্প শোনালেন দীপক টাঙড়ি

২০২৪-২৫ মরশুমে মোহনবাগানের ঐতিহাসিক ‘ডাবল’ জয়ে শক্তিশালী বেঞ্চ ও খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্পর্ককেই সাফল্যের অন্যতম মূল কারণ হিসেবে দেখেছেন টাঙরি।

কলকাতা: চার বছর আগে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁর চার বছরের কেরিয়ারে এখন পর্যন্ত তিনি ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) ৬৬টি ম্যাচ খেলেছেন এবং ক্লাবের সঙ্গে দু'টি লিগ শিল্ড ও দু'টি আইএসএল কাপ জয় করেছেন।

মোহনবাগান সুপার জায়ান্টের মতো প্রথিতযশা ক্লাবের গৌরবময় ইতিহাসের জন্যই যে সবুজ-মেরুন জার্সি গায়ে খেলতে পারা তাঁর কাছে স্বপ্নপূরণ হওয়া, তা জানাতে দ্বিধা করেননি দীপক টাঙরি। ২৬ বছর বয়সী এই পাঞ্জাবজাত মিডফিল্ডার চণ্ডীগড় ফুটবল অ্যাকাডেমি থেকে নিজের ফুটবল জীবন শুরু করেন এবং পরে মোহনবাগান সুপার জায়ান্টের যুব অ্যাকাডেমিতে যোগ দেন।

যুব দল থেকে সিনিয়র দলে উঠে আসা প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি আগে দুর্গাপুরে অ্যাকাডেমিতে ছিলাম, তখন আমরা মোহনবাগান মাঠে আসতাম। আমি যখন ড্রেসিংরুম, জার্সি, আর সমর্থকদের দেখতাম, তখন মনে হত, আমিও এখানে খেলতে চাই"।

এমবিএসজি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে টাঙরি বলেন, "আমি তখন চেন্নাইন এফসিতে ছিলাম, আর যখন মোহনবাগান থেকে প্রস্তাব এল, আমি আর আমার বাবা-মা খুব খুশি হয়েছিলাম। এই জার্সি গায়ে তোলা আর ক্লাবের প্রতিনিধিত্ব করাটা আমার স্বপ্ন ছিল। কারণ, এখানে (কলকাতায়) ফুটবলের প্রতি আবেগ একেবারে আলাদা। মোহনবাগান হল ভারতের সেরা দল, এই ক্লাবের সমর্থকেরাও সেরা, আর পরিবেশটাও অসাধারণ"।

সবুজ-মেরুন জার্সি গায়ে চাপানো থেকে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ধারাবাহিক সাফল্যের স্বাদ পাওয়া — দীপক টাঙরির কাছে এ যেন এক শৈশবের স্বপ্নপূরণ। গত মরশুমে মেরিনারদের জোড়া খেতাব জয় ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি।

২০২৪-২৫ মরশুম শুরুর আগে দলের হাল ধরেন স্প্যানিশ কোচ হোসে মোলিনা। এই সাক্ষাৎকারে টাঙরি তুলে ধরেছেন, কীভাবে এই অভিজ্ঞ কোচের কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন দলের খেলায় বিশাল প্রভাব ফেলে। বলেন, ''আমাদের কোচ একজন উঁচু স্তরের খেলোয়াড় ও কোচ ছিলেন। তাই তিনি সব সময় আমাদের বলেন, কী ঠিক আর কী ভুল। আর শৃঙ্খলার ওপর তিনি খুব গুরুত্ব দেন।''

গত মরশুমে দলের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ''প্রাক-মরশুম অনুশীলনের সময় বল নিয়ে খুব ভাল ট্রেনিং হয়েছিল। বিশেষ করে মাঝমাঠে খুব উন্নতি হয়েছিল – বেশি পাসিং, থ্রু বল, আর লং বল। কোচ আমাদের শেখাতেন কীভাবে বল পাওয়ার আগে পেছনে তাকাতে হয়, ভিশন বাড়াতে হয় এবং পাসিং ভাল করতে হয়। এই শিক্ষাগুলো সারা মরশুম জুড়ে আমাদের অনেক সাহায্য করেছে।''

২০২৪-২৫ মরশুমে মোহনবাগানের ঐতিহাসিক ‘ডাবল’ জয়ে শক্তিশালী বেঞ্চ ও খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্পর্ককেই সাফল্যের অন্যতম মূল কারণ হিসেবে দেখেছেন টাঙরি। এই প্রসঙ্গে তিনি বলেন, "কেউ বেঞ্চে থাকুক বা মাঠে খেলুক, সবার অবদান সমান। কোচ জানেন, যদি একজন খেলোয়াড় না থাকে, অন্য কেউ এসে ঠিক একই দায়িত্ব পালন করবে। এই কারণেই আমরা ট্রফি জিততে পারি।''        তথ্য: আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget