এক্সপ্লোর

Real Madrid: হতাশাজনকভাবে মরশুম শুরু মাদ্রিদের, তিন ম্যাচে দ্বিতীয়বার জিততে ব্যর্থ রিয়াল

La Liga 2024-25: তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ের সুবাদে পাঁচ পয়েন্ট রয়েছে রিয়াল মাদ্রিদের দখলে। তারা আপাতত লিগ তালিকায় পঞ্চম স্থানে।

মাদ্রিদ: গত বারের লা লিগা তথা (La Liga) চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ (Real Madrid)। মরশুম শুরুর আগে দলের আক্রমণ বিভাগের শক্তি বাড়িয়ে কিলিয়ান এমবাপে যোগ দিয়েছিল লস ব্লাঙ্কোসে। তাই স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদ ভালভাবে মরশুমটা শুরু করবে, এমনই প্রত্যাশা ছিল। তবে তিন ম্যাচে দ্বিতীয়বার আটকে গেল রিয়াল। কার্লো আনসেলত্তির দল লা লিগায় লাস পালমাসের বিরুদ্ধে ১-১ ড্র করল।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। মাত্র পাঁচ মিনিটের মাত্র ঘরের মাঠে লাস পালমাসের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন মলেইরো। তবে রিয়াল ধীরে ধীরে ম্যাচের দখল নেয়। প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় সমতায় ফেরার খুব কাছে পৌঁছে গিয়েছিল স্পেনের রাজধানীর দলটি। তবে সিলিসেন ফেদে ভালভার্দের ফ্রি-কিক বাঁচিয়ে নেন। এমবাপে নেতৃত্বে চার মিনিট পরেই এক দুরন্ত প্রতিআক্রমণ তৈরি হলেও, তা বিফলে যায়। সিলিসেন দারুণভাবে একাধিক সেভ করে ক্যানারিজ়দের ম্যাচে এগিয়ে রেখেছিলেন। ৩৮ মিনিটে টনি রুডিগারের দূরপাল্লার এক জোরাল শটও দারুণভাবে রুখে দেন ডাচ গোলরক্ষক।

প্রথমার্ধে ০-১ পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতায় ফেরার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে রিয়াল। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোরা শট নিলেও, তা একের পর এক সবই দস্তানাবদ্ধ করছিলেন সিলিসেন। ৫৫ মিনিটে পালমাসকে দুই গোলে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন সান্দ্রো। তবে তাঁর শট বারের বাইরে দিয়ে বেরিয়ে যায়। এরপর রিয়ালের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের হেডার অল্পের জন্য তেকাঠির বাইরের যায়। প্রতিপক্ষকে বিরাট চাপে ফেলে রিয়াল। অবশেষে ৬৮ মিনিটে গোল আসে। ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান।

ম্যাচ শেষের আগে এমবাপে এবং এনড্রিক রিয়ালের হয়ে জয় ছিনিয়ে নেওয়ার দুই বড় সুযোগ পেয়েছিলেন। অনবদ্য মুভে এমবাপে গোলের দারুণ সুযোগ তৈরি করলেও ম্যাকেনা দুইবার তাঁকে আটকান। এনড্রিকের ওভারহেড কিকও লাভের লাভ করতে পারেনি। শেষমেশ ম্যাচ ১-১ সমাপ্ত হয়। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ের সুবাদে পাঁচ পয়েন্ট রয়েছে রিয়ালের দখলে। তারা আপাতত লিগ তালিকায় পঞ্চম স্থানে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: শুরু প্যারালিম্পিক্সের লড়াই, গুগল ডুডলে উইলচেয়ার বাস্কেটবল, রয়েছে বিশেষ বার্তা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Spain vs Argentina: স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
Argentina vs Spain: কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়
কী কী অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে? আর্জেন্তিনা-স্পেন ম্যাচ নিয়ে বিতর্কের ঝড়

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget