এক্সপ্লোর

ISL 2024-25: 'ওরা যেখানেই খেলবে, সমর্থন পাবে', মহামেডান প্রথমবার আইএসএল খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত ছেত্রী

Mohammedan Sporting: ২০২৩-২৪ আই লিগে জয়ী হওয়ার সুবাদে মহামেডান স্পোর্টিং এই মরশুমে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বেঙ্গালুরু: ইন্ডিয়ান সুপার লিগকে (আইএসএল) তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বলে মনে করেন বেঙ্গালুরু এফসি অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ২০২৪-২৫ মরশুম শুরুর আগে ছেত্রী স্বীকার করেছেন যে, আইএসএল-এর যে উন্নতি দেখেছেন তিনি, ২০১৪ সালে তা কল্পনাও করতে পারেননি। বছরের পর বছর ধরে যে ভাবে প্রচুর তরুণ ফুটবল প্রতিভা আবিস্কার করেছে আইএসএল এবং নতুন ক্লাবগুলোর প্রবেশের সাথে আরও বড় হয়ে উঠেছে এই লিগ, তা তাঁর কাছে প্রশংসনীয়।

'১০ বছর আগে যদি আমাকে জিজ্ঞাসা করা হত যে, আইএসএল কোথায় পৌঁছবে বা ভারতীয় ফুটবলে এর কার্যকারিতা কেমন হবে, আমি তা অনুমান করতে পারতাম না। আটটি ক্লাবের দুই মাসব্যাপী লিগ থেকে এই লিগ এখন প্রায় সারা বছর ধরে চলছে। অসাধারণ উন্নতি হয়েছে এই লিগের', আইএসএলের সঙ্গে কথা বলার সময় বলেন ছেত্রী।

২০০২-এ মোহনবাগানে তার সিনিয়র কেরিয়ার শুরু করেন ছেত্রী এবং ২০০৮-০৯-এ ইস্টবেঙ্গল এফসিতে সংক্ষিপ্ত সময়ও কাটান। কলকাতা ক্লাবগুলোর জনপ্রিয়তার বিষয়ে ভালভাবেই ওয়াকিবহাল তিনি। তাই মহামেডান এসসি (Mohammedan Sporting) আইএসএলে যোগ দেওয়ায় তার ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী। এ বছর ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার মহমেডান এসসি যোগ দিচ্ছে। ২০২৩-২৪ আই লিগে জয়ী হওয়ার সুবাদে তারা এই মরশুমে খেলার যোগ্যতা অর্জন করেছে।

লিগের নয়া দল নিয়ে ছেত্রী বলেন, 'ওরা অসাধারণ। মহমেডান এসসি যখন খেলবে, তখন তারা কোথায় খেলছে, সেটা কোনও ব্যাপার হবে না। যখন আমি কলকাতায় ছিলাম এবং প্রতি সপ্তাহে মহমেডান এসসি-র বিপক্ষে খেলতাম, সে তারা দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে খেলুক বা মুম্বইয়ের কুপারেজ স্টেডিয়ামে খেলুক, স্টেডিয়ামগুলো সবসময় সমর্থকে ভরা থাকত। বিশ্বাস করুন, তারা যেখানেই যাবে, তাদের সমর্থক থাকবে। আমি সত্যিই রোমাঞ্চিত যে মহমেডান এসসি এ বার আইএসএলে খেলছে।' 

আইএসএল ২০২৪-২৫ মরশুম শুরু হবে মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে, ১৩ সেপ্টেম্বর, শুক্রবার, বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ছেত্রীর নেতৃত্বাধীন বেঙ্গালুরু এফসি ১৪ সেপ্টেম্বর, শনিবার, ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে নামবে।

(তথ্য: আইএসএল মিডিয়া)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ইন্টারকন্টিনেন্টাল কাপে মরিশাসকে হারাতে ব্যর্থ ভারত, ড্র দিয়ে শুরু মার্কেজ-জমানা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget