এক্সপ্লোর

Bumrah as Vice Captain: কেন পন্থ, শ্রেয়স থাকা সত্ত্বেও ওয়ান ডে সিরিজে সহ অধিনায়ক বুমরা?

Bumrah as Vice Captain: রাহুলকে অধিনায়ক করার পাশাপাশি সহ অধিনায়ক বাছা হয়েছে জশপ্রীত বুমরা। ঋষভ পন্থ (rishabh pant) ও শ্রেয়স আইয়ার থাকা সত্ত্বেও বুমরাকে রাহুলের ডেপুটি বাছা নিয়ে প্রশ্ন উঠেছে।

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান ডে সিরিজের ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। কে এল রাহুলকে অধিনায়ক করার পাশাপাশি সহ অধিনায়ক বাছা হয়েছে জশপ্রীত বুমরা। ঋষভ পন্থ (rishabh pant) ও শ্রেয়স আইয়ার থাকা সত্ত্বেও কেন বুমরাকে রাহুলের ডেপুটি বাছা হল তা নিয়ে প্রশ্ন উঠছিল। তার ওপর আবার বিরাট যেখানে স্কোয়াডে রয়েছেন, সেখানে তাঁকেই বা কেন দায়িত্ব দেওয়া হল না, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। 

প্রাক্তন নির্বাচক মণ্ডলীর প্রধান এমএসকে প্রসাদ বুমরার সমর্থনে মুখ খুললেন। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে ভারতীয় বোলিং লাইন আপের হেভিওয়েট সদস্য তিনি। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসাদ বলেন, ''জশপ্রীত বুমরা একজন ভীষণ দায়িত্ববান তরুণ ক্রিকেটার। তাহলে কেন ওকে ভাবা হবে না? আমি অবশ্যই এই সিদ্ধান্তে ভীষণ খুশি। একজন ফাস্ট বোলারকে কী অধিনায়কের দায়িত্ব দেওয়া যায় না? তার ওপর ও তিন ফর্ম্য়াটেই দুর্দান্ত পারফর্ম করেছেন।'' প্রাক্তন ভারতীয় উইকেট কিপার আরও বলেন, ''যতক্ষণ না তুমি লিডারশিপ গ্রুপে ঢুকবে, ততক্ষণ তোমার দক্ষতা সম্পর্কে বোঝা যাবে না। বুমরা নতুন কিছু নিয়েই আসতেই পারে। সেই বিশ্বাস রাখতে হবে। এছাড়াও আমার যতদূর মনে হয় যে এই একটা সিরিজের জন্যই আপাতত ওকে সহ অধিনায়ক বাছা হয়েছে।''

দক্ষিণ আফ্রিকা (south africa) সফরে ওয়ান ডে সিরিজের জন্য ১৮ সদস্যের দলে সুযোগ পেয়েছেন শিখর ধবন (shikhar dhawan)। কিন্তু অনেকেই অবাক হয়েছেন যে ফর্মে না থাকা সত্ত্বেও কেন ধবনকে দলে নেওয়া হল? যদিও প্রাক্তন নির্বাচক সাবা করিম মনে করেন যে কয়েকটি ইনিংসের ওপর নির্ভর করে কখনোই ধবনের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। 

সাবা এক সাক্ষাৎকারে বলেন, ''ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের নিরিখে শিখর ধবনের দলে নির্বাচনের মাপকাঠি হওয়া উচিত নয়। দেশের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে কেমন পারফর্ম করেছে ধবন, তার ওপরই দলে ওর নির্বাচন হওয়া উচিত। আমি নিশ্চিত যে নির্বাচকরা হয়ত মনে করেছে যে শিখরের মধ্যে এখনও সেই ক্ষমতা রয়েছে, যা দলের উন্নতিতে কাজে লাগবে। আমার যতদূর মনে হয় রুতুরাজ গায়কোয়াডের ৩ নম্বরে খেলার সম্ভাবনাও রয়েছে।'' উল্লেখ্য, বিজয় হাজারে ট্রফিতে ধবন যেখানে মাত্র ৫৬ রান করেছেন, সেখানে রুতুরাজ ১৫০-এর ওপর গড়ে ৬০৩ রান করেছেন টু্র্নামেন্টে। তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।

 

 

 

 

সেরা শিরোনাম

IND vs NZ Day 3 Highlights: স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
IND vs NZ Live Score: ২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
IND vs NZ: আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা
আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা
India U19 Team: অধিনায়ক ভাবিকা, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের মহিলা দলে কারা পেলেন সুযোগ?
অধিনায়ক ভাবিকা, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের মহিলা দলে কারা পেলেন সুযোগ?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget