এক্সপ্লোর

ফিরোজ শাহ কোটলায় বসছে প্রয়াত জেটলির মূর্তি, প্রতিবাদে পদত্যাগ বিষেণ সিংহ বেদির

দিল্লির ফিরোজ শাহ কোটলা বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম নামে পরিচিত। ডিডিসিএ-এর সভাপতি প্রয়াত অর্থমন্ত্রীর ছেলে রোহন জেটলি। বেদি বলেছেন, ২০১৭ সালে যে স্ট্যান্ডটি তাঁর নামে করা হয়েছিল, তা সরিয়ে দেওয়া হোক।

নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মূর্তি বসতে চলেছে দিল্লির ফিরোজ শাহ কোটলাতে। এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা ডিডিসিএ। তাতেই ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় স্পিনার‌ তথা প্রাক্তন অধিনায়ক বিষেণ সিংহ বেদি। ডিডিসিএ-এর সদস্যপদ ছেড়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, স্বজনপোষণের অভিযোগও  তুলেছেন। পাশাপাশি কর্তৃপক্ষকে তিনি অনুরোধ করেছেন, স্টেডিয়াম থেকে যেন তাঁর নাম সরিয়ে দেওয়া হয়।

দিল্লির ফিরোজ শাহ কোটলা বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম নামে পরিচিত। ডিডিসিএ-এর সভাপতি প্রয়াত অর্থমন্ত্রীর ছেলে রোহন জেটলি। বেদি বলেছেন, ২০১৭ সালে যে স্ট্যান্ডটি তাঁর নামে করা হয়েছিল, তা সরিয়ে দেওয়া হোক। চিঠিতে তিনি লিখেছেন, “আমি অত্যন্ত শান্ত স্বভাবের একজন মানুষ। কিন্তু এই মানসিকতা নিয়ে কাজ করতে পারছি না। ডিডিসিএ-র সদস্যপদ ছাড়ছি। একইসঙ্গে বলছি, স্ট্যান্ড থেকে আমার নাম সরিয়ে দেওয়া হোক। ডিডিসিএ-এর চাপে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। ওই চিঠিতে অরুণ জেটলিকে পছন্দ না করার কথাও জানিয়েছেন প্রাক্তন স্পিনার।

উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে ২০১৩ পর্যন্ত জেটলি ডিডিসিএ-র প্রধান ছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মৃত্যুর পর তাঁকে সম্মান জানাতে ফিরোজ শাহ কোটলার নাম পরিবর্তন করা হয়। এবার জেটলির ছ’‌ফুটের মূর্তি বসানোর সিদ্ধান্ত ডিডিসিএ। এদিন রোহন জেটলিকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, যে সম্মান আমি পেয়েছি, তাকে অসম্মান করছি না। যথেষ্ট মর্যাদার সঙ্গে ক্রিকেট খেলেছি। তাই আমাকে এই সম্মান দেওয়া হয়েছিল। এবার তা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। নিজের মূল্যবোধের সঙ্গে আপস করতে পারব না। তিনি আরও লিখেছেন, জেটলির সঙ্গে বৈঠক থেকেও উঠে এসেছিলাম। কারণ, যতদিন বাঁচব, মাথা উঁচু করেই বাঁচব। তাঁর হাতে যখন ক্ষমতা ছিল ,তখন অনেক দুর্নীতি করেছেন। তাঁর বিরুদ্ধে লড়াই করেছি আমি। যখন তাঁর নামে স্টেডিয়ামের নাম রাখা হয়, তখন আপত্তি করিনি। কারণ সেটা সম্মান দেওয়ার অংশ। কিন্তু একজন রাজনীতিবিদের মূর্তি ময়দানে বসানোর অর্থ, ময়দানের সম্মানহানি করা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
FIFA World Cup: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget