এক্সপ্লোর

প্রয়াত প্রাক্তন ক্রিকেটার মাধব আপ্তে

মুম্বইয়ের পাশাপাশি বাংলার হয়েও ঘরোয়া ক্রিকেটে এক মরসুম খেলেন তিনি।

মুম্বই: প্রয়াত ভারতের টেস্ট দলের প্রাক্তন ওপেনার মাধব আপ্তে। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ৫ অক্টোবর তাঁর জন্মদিন। ৮৭ বছর বয়স পূর্ণ করার আগেই তাঁর মৃত্যু হল। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৩২ সালে তৎকালীন বম্বেতে জন্ম হয় মাধবের। ১৯৪৮ সালে এলফিনস্টন কলেজে পড়ার সময় বিনু মাঁকড়ের কোচিংয়ে লেগ-স্পিনার হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি। সেই সঙ্গে ডানহাতি ব্যাটসম্যানও ছিলেন মাধব। ওভালে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই ডন ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ১০০ হয়নি। ১৯৫২ সালে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় মাধবের। সেই বছরই পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় তাঁর। ১৯৫২ থেকে ১৯৫৩ সালের মধ্যে ৪৯.২৭ গড়ে একটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেন তিনি। ১৯৫৩ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে পলি উমরিগড়ের পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন মাধব। তবে ১৯৫৪ সালে একটিমাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলার পর আর তিনি জাতীয় দলে সুযোগ পাননি। তাঁর জাতীয় দল থেকে বাদ পড়া রহস্যজনক বিষয় ছিল। ৩৪ বছর বয়সে সরকারিভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মাধব। তবে এরপরেও প্রথম শ্রেণির ম্যাচ খেলা চালিয়ে যান তিনি। ১৯৬৭-৬৮ সালের রঞ্জি ট্রফি ফাইনাল তাঁর শেষ প্রথম শ্রেণির ম্যাচ ছিল। মুম্বইয়ের পাশাপাশি বাংলার হয়েও ঘরোয়া ক্রিকেটে এক মরসুম খেলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget