এক্সপ্লোর

Bray Wyatt Dies: মাত্র ৩৬ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় ডব্লিউডব্লিউই তারকা ব্রে ওয়াট

Bray Wyatt Dies Update: চলতি বছরেই কোভিড আক্রান্ত হয়েছিলেন ব্রে ওয়াট। দুবার ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন। একবার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

ফ্লোরিডা: রিংয়ে প্রতিপক্ষের কপালে চুমু দিয়ে উল্টে আছড়ে ফেলতেন। অল্প সময়েই জনপ্রিয়তা কুড়িয়ে নিয়েছিলেন ডব্লিউডব্লিউইতে (WWE Championship)। কিন্তু ৩৬ বছরেই পথ চলা থামল। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন WWE হেভিওয়েট চ্যাম্পিয়ন ব্রে ওয়াট। আরেক প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন তারকা ট্রিপল এইচ নিজের সোশ্য়াল মিডিয়ায় ব্রে ওয়াটের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, ''আমি এইমাত্র হল অফ ফেমার মাইক রোটুন্ডার থেকে একটি খবর পেয়েছি, যিনি আমাকে উইন্ডাম রোটুন্ডা ওরফে ব্রে ওয়াটের কথা বলেছিলেন। তিনি আজ মারা গিয়েছেন। তাঁর পরিবারের সঙ্গে আমাদের সমবেদনা রয়েছে। আমরা অনুরোধ করছি যে সবাই এই সময়ে তাদের গোপনীয়তাকে সম্মান করবে।''

চলতি বছরেই কোভিড আক্রান্ত হয়েছিলেন ব্রে ওয়াট। দুবার ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন। একবার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এছাড়াও ম্য়াট হার্ডির সঙ্গে WWE Raw Tag Team Championship জিতেছিলেন। 

ব্রে ওয়াটের মৃত্যুর খবরে প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ডোয়েন জনসন লিখেছেন, ''ব্রে ওয়াটের মৃত্যুর খবরে আমার হৃদয় ভেঙে গিয়েছে। রোটুন্ডা পরিবারের জন্য আমার ভীষণ শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। ওর কাজ, উপস্থিতি এবং রেসলিং জগতের সঙ্গে কানেকশন পছন্দ করতাম। কুল, অন্যরকম চরিত্রের মানুষ ছিলেন। রোটুন্ডা পরিবার এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি অর্জন করুক।''

উল্লেখ্য, ব্রে ওয়াট ২০১২ সালে সামান্থাকে বিয়ে করেছিলেন। দুই মেয়ে রয়েছে তাঁদের। ২০১৭ সালে দু’জনের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর রিংয়ের ঘোষিকা জোজোর সঙ্গে সম্পর্কে জড়ান ওয়াট। গত বছর বাগদান করেছিলেন তাঁরা। এই দম্পতির ২ পুত্রসন্তান রয়েছে।

২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টএর সঙ্গে যুক্ত থাকলেও ২০২৩ এর প্রথম থেকেই  শারীরিক অসুস্থতার কারণে  WWE-তে গত কয়েক মাস অনিয়মিত ছিলেন ব্রে। অসুস্থতার কারণে রেসলিং রিং তো বটেই টেলিভিশনও দেখতেন না।

ভারতের খেলতে আসছেন নেমার?

 এদিকে, অন্য খবরে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের  সুবাদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমার , রবার্তো ফির্মিনোরা ভারতে খেলতে আসবেন, এমন সম্ভাবনা ছিলই। সেই সম্ভাবনাই সত্যিই হল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ 'ডি'-তে নেমারের নতুন ক্লাব আল হিলাল ও ভারতের মুম্বই সিটি এফসি উভয়েই রয়েছে। সেই সূত্রেই আসন্ন মরশুমে ভারতে খেলতে আসবেন ব্রাজিলিয়ান মহাতারকা নেমার।

গত সপ্তাহেই প্যারিস সঁ জরমেঁর থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে বিরাট অঙ্কের চুক্তিতে দুই বছরের জন্য সই করেছেন নেমার। তাঁর হালকা চোট থাকায় গত সপ্তাহে তিনি দলের হয়ে মাঠে নামতে পারেননি। তবে নতুন ক্লাবের খেলোয়াড় হিসাবে তাঁকে ওইদিনই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সামনে আনা হয়। গতকাল থেকেই নতুন ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন নেমার। এবার তাঁকে সেই ক্লাবের হয়েই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ভারতে আসতে হবে। 

 

 
 

সেরা শিরোনাম

Mohammed Shami: 'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
Rishabh Pant: ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
Syed Mushtaq Ali Trophy: বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন
বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন
Baba Aparajith Retirement: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন, ৩২ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন বাবা অপরাজিত
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলেন, ৩২ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন বাবা অপরাজিত

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget