এক্সপ্লোর

Shoaib Malik: সানিয়ার সঙ্গে বিচ্ছেদ আর নতুন বিয়ের পরই বিস্ফোরক অভিযোগ শোয়েবের বিরুদ্ধে

BPL 2024: বাংলাদেশ প্রিমিয়ার লিগে গড়াপেটায় জড়ানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠল শোয়েবের বিরুদ্ধে।

ঢাকা: সানিয়া মির্জার (Sania Mirza) সঙ্গে বিচ্ছেদ এবং সানা জাভেদের (Sana Javed) সঙ্গে বিয়ের রেশ এখনও মেলায়নি। তার আগেই বিস্ফোরক অভিযোগ উঠল পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের (Shoaib Malik) বিরুদ্ধে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) গড়াপেটায় জড়ানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠল শোয়েবের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ তুললেন স্বয়ং ফ্র্যাঞ্চাইজি মালিক। যদিও পরে তিনি বয়ান পাল্টেছেন। জানিয়েছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। সব মিলিয়ে শোরগোল শোয়েবকে ঘিরেই।

খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিনটি ‘নো বল’, সেটাও ওভার স্টেপিংয়ের কারণে! এরপর ২৩ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরেই দুবাই চলে যান শোয়েব। সেখান থেকে এজেন্টের মাধ্যমে জানান, বিপিএলে তিনি আর খেলবেন না। তারপর থেকেই শুরু হয় জলঘোলা। বিপিএলে শোয়েবের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান একটি সাক্ষাৎকারে জানান, এই তিন নো বলের দিকে খেয়াল রাখা উচিত দুর্নীতি দমন শাখার। সংবাদমাধ্যমে এমনও সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে অফস্পিনার হয়েও ওভার স্টেপিংয়ের কারণে মালিকের ওই তিনটি ‘নো’ বলে স্পট ফিক্সিংয়ের গন্ধ থাকতে পারে। মালিক হয়তো ইচ্ছে করেই এটা করেছেন। যে জল্পনা বেড়ে যায় টিম মালিকের কথায়।

 

গুঞ্জন আর সমালোচনার মধ্যেই নিজের এক্স হ্যান্ডলে বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যা দেন মালিক। সেখানে তিনি বলেছেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, আমি কড়াভাবেই এসব ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করছি। যে কোনও তথ্য বিশ্বাস করার আগে এবং সেটি ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত তা যাচাই করা। মিথ্যাচার মানুষের ভাবমূর্তি নষ্ট করতে পারে এবং অপ্রয়োজনীয় দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে। সম্প্রতি যেসব গুজব ছড়ানো হয়েছে বিশেষ করে সেগুলোর কারণেই আমি এটার ওপর জোর দিচ্ছি।’

পরে অবশ্য মিজানুরও জানান যে, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তবু জলঘোলা থামছে কই! 

আরও পড়ুন: দশহাজারি মনোজ! সাফল্য উৎসর্গ করছেন স্ত্রী সুস্মিতাকে, তবু কেন আক্ষেপ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
FIFA World Cup 2026: মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
FIFA World Cup 2026: জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget