এক্সপ্লোর

Djokovic Enters Semi-Final: প্রথম সেট হেরেও দুরন্ত প্রত্যাবর্তন, ফরাসি ওপেনের সেমিতে জোকার

French Open 2023: প্রথম সেট হেরেও দুরন্ত প্রত্যাবর্তনে পরের তিন সেটে জয় ছিনিয়ে নেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা। প্যারিসে ৯০ তম ম্যাচ জিতলেন জকোভিচ।

প্যারিস: ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। রুশ প্রতিদ্বন্দ্বী কারেন খাচানোভকে ৪-৬, ৭-৬ (৭-০), ৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়ে শেষ চারে পৌঁছে গেলেন সার্বিয়ান তারকা। এই নিয়ে ফরাসি ওপেনে ১২ তম বার সেমিতে পৌঁছলেন জোকার। প্রথম সেট হেরেও দুরন্ত প্রত্যাবর্তনে পরের তিন সেটে জয় ছিনিয়ে নেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা। 

এদিনের ম্যাচে অবশ্য বিশ্বের ১১ নম্বর খাচানোভের বিরুদ্ধে বেশ কঠিন লড়াইয়ের সম্মুখিন হতে হল জকোভিচকে। প্রায় কোয়ার্টার ফাইনালে ৩ ঘণ্টা ৩৮ মিনিট লড়াই করতে হল ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে। এতবার আনফোর্সড এরর করেন, যে বারবার পয়েন্ট হারাতে হয় জোকারকে। খাচানোভ প্রথম সেটে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় সেট থেকেই ম্যাচে ফেরেন জোকার। টাইব্রেকারে জোকোভিচের সামনে দাঁড়াতে পারেননি রুশ তারকা। এরপর তৃতীয় ও চতুর্থ সেটে ছন্দে ফিরে ম্যাচে জয় ছিনিয়ে নেন জোকার। তবে এদিনের ম্যাচে একাধিক আনফোর্সড এরর করেন ২২ গ্র্যান্ডস্লামের মালিক। যা কিছুটা চিন্তায় রাখবে জোকারকে সেমিতে নামার আগে। কার্লোস আলকারেজ বনাম সিসিপাসের মধ্যে কোনও একজনের বিরুদ্ধে খেলতে নামবেন জোকার।

এর আগে টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জুয়ান পাবলো ভারিলাসকে ৬-৩, ৬-২, ৬-২ স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা। সেদিন ধারেভারে অনেকটাই পিছিয়ে থেকে চতুর্থ রাউন্ডের খেলায় নেমেছিলেন ভারিলাস। গত ২৯ বছরে টেনিসের ইতিহাসে প্রথম পেরুভিয়ান টেনিস প্লেয়ার হিসেবে কোনও গ্র্যান্ডস্লামের চতুর্থ রাউন্ডে পৌঁছেছিলেন এই তরুণ। কিন্তু উল্টোদিকে এতটাই শক্তিশালী প্রতিপক্ষ, যে কিছু করার ছিল না ভারিলাসের। বিশ্বের তিন নম্বর টেনিস তারকার সামনে তাই অসহায় আত্মসমর্পণ করতে হল বিশ্বের ৯৪ নম্বর টেনিস তারকার।

রোলঁ গ্যারোজে নোভাক জকোভিচকে (Novak Djokovic) সবচেয়ে বেশ বেগ দিয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। বেশিরভাগ ম্যাচ জিতেছেন ক্লে কোর্টের সম্রাট রাফাই। সেই নাদাল চোটের জন্য নেই। অনেকে মনে করেছিলেন, এবারের ফরাসি ওপেন কেকওয়াক হয়ে দাঁড়াবে জোকারের কাছে।

জকোভিচ এখনও পর্যন্ত ২২টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। রাফায়েল নাদালও ২২ গ্র্য়ান্ডস্লাম জিতেছেন। এই মুহূর্তে ২ জনেই গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে শীর্ষে রয়েছেন। 

আরও পড়ুন: ওভালের পিচে কীসের জুজু? শামিদের সতর্কবার্তা আক্রমের

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget