এক্সপ্লোর

Rafael Nadal in French Open: কেরিয়ারের ৩০০ তম গ্র্যান্ডস্লাম ম্যাচ জয়, ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

Rafael Nadal: বুধবার ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে ৬-৩, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে দিলেন রাফা। টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়েছিলেন। কিন্তু প্রত্যাবর্তনেই দুর্দান্ত ফর্মে দেখা গেল নাদালকে।

প্যারিস: ঝড়ের পূর্বাভাস দিয়ে দিলেন রাফায়েল নাদাল। ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিলেন টেনিস কিংবদন্তী। বুধবার ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে ৬-৩, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে দিলেন রাফা। টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়েছিলেন। কিন্তু সেই চোট আঘাত কাটিয়ে উঠেই দুর্দান্ত জোড়া জয়। 

প্রথম থেকেই আক্রমণাত্মক নাদাল

গত অস্ট্রেলিয়ান ওপেন জিতে এই মুহূর্তে পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের মালিক হয়েছিলেন। এবার ফরাসি ওপেনেও তিনি অন্যতম দাবিদার। টুর্নামেন্টের প্রথম ২ টো ম্যাচ জিতে সেই হুঙ্কারই দিয়ে রাখলেন নাদাল। তবে প্রথম ও তৃতীয় সেটে নাদালকে অনেক কঠিন লড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছিলেন ফরাসি তারকা। কিন্তু এই কোর্ট নাদালের ভীষণ পরিচিত। আর সেই পরিচিতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই স্ট্রেট সেটে দুর্দান্ত জয় ছিনিয়ে নেন নাদাল। 

৩০০ তম গ্র্যান্ডস্লাম ম্যাচ জয়

এই জয় নাদালের কাছে ভীষণ স্মরণীয়। কারণ এটি ছিল তাঁর কেরিয়ারের ৩০০ তম গ্র্যান্ডস্লাম ম্যাচ জয়। তৃতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জেন্ডসকাল্পের বিরুদ্ধে খেলবেন স্প্যানিশ তারকা। এই টুর্নামেন্টে নোভাক জকোভিচের মুখোমুখিও হতে দেখা যেতে পারে নাদালকে। 

পূরব রাজা এগিয়ে রাখছেন জকোভিচকে

টেনিস বিশ্বের অন্যতম সেরা যুদ্ধের মঞ্চে আরও একবার আমনে সামনে হবে তাবড় তাবড় টেনিস তারকারা। আর টেনিস নিয়ে আলোচনায় উঠে আসবে ৩ অবিসংবাদিত টেনিস সম্মাট রাফায়েল নাদাল (Rafael Nadal), রজার ফেডেরার ও নোভাক জকোভিচের কথা। প্রথম জন অস্ট্রেলিয়ান ওপেন জিতে এই মুহূর্তে পুরুষদের গ্র্যান্ডস্লাম জয়ের তালিকায় সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা ফেডেরার ও তৃতীয় স্থানে থাকা জকোভিচ ২ জনেই ২০টি করে গ্র্যান্ডস্লাম জিতে এই মুহূর্তে নাদালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জোকার। তবে আগামীতে তিনিই পুরুষদের টেনিস সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হতে পারেন বলে মনে করেন ভারতের হয়ে ডেভিড কাপ খেলা টেনিস প্লেয়ার পূরব রাজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RCB vs SRH Live: ডাফি-ঝড় সামলে সানরাইজার্সের ইনিংসের হাল ধরেছেন ঈশান কিষাণ ও ক্লাসেন, ৯ ওভার শেষে স্কোর ৭৯/৩
ডাফি-ঝড় সামলে সানরাইজার্সের ইনিংসের হাল ধরেছেন ঈশান কিষাণ ও ক্লাসেন, ৯ ওভার শেষে স্কোর ৭৯/৩
Virat Kohli: ভয়ঙ্কর ঘটনার স্মৃতিতে মাঠেই চোখে জল কোহলির, গ্যালারিতে থমথমে মুখে অনুষ্কাও
ভয়ঙ্কর ঘটনার স্মৃতিতে মাঠেই চোখে জল কোহলির, গ্যালারিতে থমথমে মুখে অনুষ্কাও
MI vs KKR: সুপার সানডেতে কেকেআর-মুম্বই ইন্ডিয়ান্সের মহারণ, মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে? কেমন হবে দুই দলের একাদশ?
সুপার সানডেতে কেকেআর-মুম্বই ইন্ডিয়ান্সের মহারণ, মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে? কেমন হবে দুই দলের একাদশ?
Virat Kohli: বিশ্বরেকর্ডের হাতছানি বিরাটের, প্রয়োজন আর মাত্র ...
বিশ্বরেকর্ডের হাতছানি বিরাটের, প্রয়োজন আর মাত্র ...

ভিডিও

Kunal Sarkar:
মহাযুদ্ধ (পর্ব ২) :শেষমেশ কার হাতে ক্ষমতা বিশুদ্ধ? কে জিতবে আসন্ন ভোট-মহাযুদ্ধ?
মহাযুদ্ধ (পর্ব ১): বিরাট বদল এনে পুলিশ আর আমলায়। বেনজির বাহিনীতে EC ভোট সামলায়
Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget