এক্সপ্লোর

প্রবেশাধিকার মেলেনি কার্স্টেনদের, ‘আমরা কেউই যাব না,’ বলেছিলেন ধোনি

ধোনি সম্পর্কে ভারতীয় দলের এই প্রাক্তন কোচ আরও জানিয়েছেন, ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতার পরেই তিনি সিনিয়র ক্রিকেটারদের আস্থা অর্জন করেন।

  নয়াদিল্লি: কোচিং স্টাফের সদস্য দক্ষিণ আফ্রিকার তিনজনের প্রবেশাধিকার না থাকায় ২০১১ বিশ্বকাপের আগে বেঙ্গালুরুর একটি ফ্লাইট স্কুলে ভারতীয় দলের যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিলেন তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এমনই জানালেন ভারতের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেন। তিনি জানিয়েছেন, দলের ঐক্য বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। তিনি শুধু মহান অধিনায়কই ছিলেন না, দলের সবার সঙ্গে একাত্মও হয়ে গিয়েছিলেন। একটি ইউটিউব শোয়ে কার্স্টেন জানিয়েছেন, ‘যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে ভাল লেগেছে মহেন্দ্র সিংহ ধোনিকে। ও মহান নেতা ছিল। অধিনায়ক হিসেবে ওর উপস্থিতি অবিশ্বাস্যভাবে সবসময় চোখে পড়ত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ও দলের প্রতি অনুগত ছিল। আমি কোনওদিন ভুলব না, বিশ্বকাপের ঠিক আগে বেঙ্গালুরুতে একটি ফ্লাইট স্কুলে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমাদের সেখানে গিয়ে উড়ানের যাবতীয় বিষয় দেখার কথা ছিল। দলের সবাই সেখানে যাওয়ার জন্য তৈরি ছিল। আমাদের দলে দক্ষিণ আফ্রিকার তিনজন ছিল। যেদিন সকালে আমাদের যাওয়ার কথা ছিল, সেদিন আমাদের জানানো হয়, আমাকে, প্যাডি আপটনকে এবং এরিক সিমন্সকে ওই ফ্লাইট স্কুলে যেতে দেওয়া হবে না। কারণ, আমাদের সেখানে যাওয়া নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে দেখা হচ্ছে। সে কথা জানার পরেই এমএস দলের এই সফর বাতিল করে দেয়। ও বলে, এরা আমার লোক। ওদের যদি যেতে দেওয়া না হয়, তাহলে আমরা কেউই যাব না। এটাই ওর বিশেষত্ব।’ কার্স্টেন আরও জানিয়েছেন, ‘এমএস সবসময় দলের প্রতি অনুগত ছিল। আমরা সব ম্যাচ জিততে পারিনি। অনেক সময়ই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু সেই সময়েও আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। দলের ঐক্যে ফাটল ধরেনি। আমরা একসঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছি। যে তিন বছর আমরা একসঙ্গে কাজ করেছি, দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল।’ ধোনি সম্পর্কে ভারতীয় দলের এই প্রাক্তন কোচ আরও জানিয়েছেন, ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতার পরেই তিনি সিনিয়র ক্রিকেটারদের আস্থা অর্জন করেন। তার ফলেই ড্রেসিংরুমের পরিবেশ বদলে যায় এবং টিম স্পিরিট গড়ে ওঠে। ২৭ বছর বয়সি একজন অধিনায়ক দলের সবার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget