এক্সপ্লোর

ডিআরএস বিতর্কে স্মিথকে রেহাই দেওয়ায় আইসিসি-কে তুলোধোনা করলেন গাওস্কর

নয়াদিল্লি: ডিআরএস নিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় আইসিসি-কে তুলোধুনো করলেন ভারতের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল মনোহর গাওস্কর।  তিনি প্রশ্ন করেছেন, এর পরের টেস্টে রাঁচিতে যদি ভারতের অধিনায়ক বিরাট কোহলি ডিআরএস নেওয়ার জন্য ড্রেসিংরুমের সাহায্য নেন, তাহলে তাঁকে শাস্তির মুখে পড়তে হবে না তো। গাওস্কর বলেন, কোহলি আউট হয়ে ডিআরএস নিতে গিয়ে ড্রেসিংরুমের সাহায্য চাইলে ম্যাচ রেফারি ও আইসিসি কী করে, তা তিনি দেখতে চান। তিনি কার্যত আইসিসি-র বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছেন। গাওস্কর বলেছেন, কোনও দেশের প্রতি সদয় ব্যবহার করা হবে, আর কোনও দেশ এই ব্যবহার পাবে না, এমনটা চলতে পারে না। উল্লেখ্য, বেঙ্গালুরুতে ড্রেসি‌মরুম থেকে স্টিভ স্মিথের ডিআরএসের সাহায্য চাওয়া নিয়ে মাঠেই প্রতিবাদ করেছিলেন কোহলি। ম্যাচের শেষেও তিনি অস্ট্রেলিয়া অধিনায়কের বিরুদ্ধে কার্যত প্রতারণার অভিযোগ করেন। এই বিতর্কে স্মিথকে গতকালই অব্যাহতি দেওয়ার ঘোষণা করেছে আইসিসি। আশ্চর্যজনকভাবে আইসিসি ডিআরএস বিতর্কে স্মিথের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার ঘোষণা করে। সেইসঙ্গে কোহলির বিরুদ্ধেও কোনও পদক্ষেপ নেওয়া হবে না বলে জানায় আইসিসি। উল্লেখ্য, বেঙ্গালুরুর ডিআরএস বিতর্কে দুই দেশের ক্রিকেট বোর্ডও সংঘাতে জড়িয়ে পড়েছে। দুই দেশের বোর্ডই তাদের অধিনায়কের পাশে দাঁড়িয়েছে। টেস্ট ক্রিকেটের প্রথম ১০ হাজার রানের মালিক গাওস্কর পুরো ঘটনায় ম্যাচ রেফারি ক্রিস ব্রডেরও তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন,স্মিথের কোনও ভুলই চোখে পড়ে না ক্রিস ব্রডের। স্মিথ যে আইসিসি-র আচরণ বিধি ভেঙেছেন তা স্বাভাবিকভাবেই নজরে আসেনি ব্রডের। আইসিসি-র বিবৃতিতেই এটা স্পষ্ট। গাওস্কর আরও বলেছেন, আইসিসি-র বিবৃতি শুধু ভুলই নয়। এটা বিসিসিআই, কোহলি ও ভারতীয় ক্রিকেট দলকে দাবড়ানি ছাড়া অন্য কিছু নয়।

সেরা শিরোনাম

Ranji Trophy: বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭
বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭
Akash Deep Exclusive: '৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
'৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget