এক্সপ্লোর

IND VS ENG: কাল শুরু পঞ্চম টেস্ট, ম্যাঞ্চেস্টারে এই ভারতীয় বোলারকে একাদশে দেখতে চান গাওস্কর

IND VS ENG: চতুর্থ টেস্টে হালকা চোটের জন্য একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন শামি ও ইশান্ত। তাঁদের বদলে দলে সুযোগ পেয়েছিলেন শার্দুল ও উমেশ। ২ জনই দারুণ পারফর্ম করেছেন।

মুম্বই: ইংল্য়ান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের আগে দলে পরিবর্তনের আওয়াজ তুললেন সুনীল গাওস্কর। ওভাল টেস্টে ১৫৭ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। সেই ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আগামীকাল থেকে শুরু সিরিজের পঞ্চম টেস্ট। ওল্ড ট্র্যাফোর্ডে হওয়া সেই ম্যাচে ভারতীয় একাদশে মহম্মদ শামিকে দেখতে চান লিটল মাস্টার। চতুর্থ টেস্টে হালকা চোটের জন্য একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন শামি ও ইশান্ত। তাঁদের বদলে দলে সুযোগ পেয়েছিলেন শার্দুল ও উমেশ। ২ জনই দারুণ পারফর্ম করেছেন। শার্দুল তো ব্যাটে বলে কাঁপিয়ে দিয়েছেন ওভাল। সেক্ষেত্রে শামি, ইশান্তের মধ্যে কে ফের জাতীয় দলে ঢুকবেন, তা নিয়েই প্রশ্ন।

গাওস্কর এক সাক্ষাৎকারে বলেন, 'আমার মনে হয় ওল্ড ট্র্যাফোর্ডে ভারতীয় একাদশে জায়গা পাওয়া উচিত মহম্মদ শামির। এই নিয়ে কোনও প্রশ্নই ওঠা উচিত নয়। কিন্তু প্রশ্ন হল যে তাহলে কি শামি সিরাজের জায়গায় ঢুকতে পারে। শেষ ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র সিরাজকেই একটু ছন্দে মনে হয়নি। তাই শুধুমাত্র তাঁর জায়গাতেই শামি ঢুকে যেতে পারে। কিন্তু নিঃসন্দেহে শামির দলে ঢোকা উচিত।' 

চলতি সিরিজে পরপর ৪ ম্যাচেই খেলেছেন বুমরা। ওয়ার্কলোডের কথা ভেবে কানাঘুষো শোনা যাচ্ছে যে শেষ টেস্টে বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। ঠিক যেমন ইংল্যান্ড শিবির ভাবনা চিন্তা করছে অ্যান্ডারসনকে তাঁরা বিশ্রাম দিতে পারে। কিন্তু গাওস্কর মনে করেন যে সিরিজ এখনও যেহেতু জেতেনি ভারত, তার জন্য বুমরাকে বিশ্রাম দেওয়া উচিত নয়। তিনি বলেন, 'আমরা এখনও সিরিজ জিতিনি। যদি এই সময় সিরিজে ভারত ২-০ ব্য়বধানে এগিয়ে থাকত, তবে বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাব যেত। কিন্তু যেহেতু এখনও আমরা সিরিজ জিতিনি, তাই বুমরাকে অবশ্যই খেলানো উচিত পঞ্চম টেস্টেও।' উল্লেখ্য, ১৯৭১ সালের পর ওভালে ফের টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল। শেষ ম্যাচে শতরানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। তিনিই ম্যাচের সেরা হয়েছিলেন। 

সেরা শিরোনাম

India A Squad: রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
Prithvi Shaw Meets Sourav Ganguly: শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
Bengal vs Maharashtra Day 1: ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে
ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে
Bengal vs Maharashtra Tea Break: ইডেনে ভয়ঙ্কর শামি, ছিটকে দিলেন পৃথ্বী শয়ের স্টাম্প, টি ব্রেকে মহারাষ্ট্রের স্কোর ২১/২
ইডেনে ভয়ঙ্কর শামি, ছিটকে দিলেন পৃথ্বী শয়ের স্টাম্প, টি ব্রেকে মহারাষ্ট্রের স্কোর ২১/২

ভিডিও

BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |
Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget