এক্সপ্লোর

Franz Beckenbauer Dies: ৭৮ বছর বয়সে না ফেরার দেশে ফুটবল কিংবদন্তি বেকেনবাওয়ার

Franz Beckenbauer: ফুটবলার এবং কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে বেকেনবাওয়ারের।

নয়াদিল্লি: বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের নাম উঠলে, তাঁর নাম একেবারে উপরের সারিতে আসবে। ফুটবলার এবং কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। সেই ফ্রেঞ্জ় বেকেনবাওয়ার (Franz Beckenbauer) চলে গেলেন না ফেরার। জার্মান (Germany Football team) কিংবদন্তির বয়স হয়েছিল ৭৮। 

বেকেনবাওয়ারের মৃত্যুর খবর জানিয়ে তাঁর পরিবারের তরফে এক বিবৃতিতে বলা হয়, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আমার স্বামী এবং আমাদের বাবা, ফ্রেঞ্জ় বেকেনবাওয়ার কাল, রবিবার, পরিবারের সান্নিধ্যেই ঘুমের মধ্য়ে পরলোক গমন করেছেন। আমরা একান্তে এই দুঃখের সময়টা কাটাতে চাই এবং সকলকে অনুরোধ করছি যাতে এই মুহূর্তে আমাদের কোনও প্রশ্ন না করা হয়।' যদিও ঠিক কী কারণে বেকেনবাওয়ারের মৃত্যু হয়েছে, তার উল্লেখ এই বিবৃতিতে নেই।

'ডের কাইজ়ার' নামে খ্যাত বেকেনবাওয়ার প্রকৃত অর্থেই ফুটবল আইকন। তিনি পশ্চিম জার্মানির হয়ে ১০৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৫০টি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন। খেলোয়াড় হিসাবে দুইবার ব্যালন ডি'অর জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর। শুধু তাই নয়, কোনওরকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কোচ হিসাবে তিনি পশ্চিম জার্মানিকে দুইবার বিশ্বকাপ ফাইনালে তোলেন। ক্লাব কেরিয়ারের সিংহভাগ সময়টা বায়ার্ন মিউনিখ জার্সিতে কাটালেও, তিনি পেলের সঙ্গে নিউ ইয়র্ক কসমসের সাজঘরও ভাগ করেছেন।  

 

আজকালকার দিনে বল প্লেয়িং সেন্টার ব্যাক কথাটা খুব প্রচলিত। অর্থাৎ শুধু ডিফেন্ড করা নয়, রক্ষণ থেকে আক্রমণ তৈরি করা এবং প্রয়োজনে আক্রমণে যোগদান করাটাও বর্তমানের ডিফেন্ডারদের জন্য অত্য়ন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয়। সেই স্য়ুইপার রোলের স্রষ্টা কিন্তু বেকেনবাওয়ারই। গত শুক্রবারই ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো পরলোক গমন করেছিলেন। ব্রাজিলিয়ান জাগালোর পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে খেলোয়াড় এবং কোচ উভয় ভূমিকাতেই বিশ্বজয়ের কৃতিত্ব রয়েছে বেকেনবাওয়ারের। এবার চির শান্তির দেশে সেই কিংবদন্তি ফুটবলার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: অতীতে সবাই বল বিকৃত করত, সবথেকে বেশি করত পাক বোলাররা! বিস্ফোরক দাবি ভারতীয় প্রাক্তনীর

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget