এক্সপ্লোর

Ranji Trophy 2022: রঞ্জি ট্রফিতে মুম্বই দলে অর্জুন তেন্ডুলকর, অধিনায়ক পৃথ্বী শ

Ranji Trophy: করোনা আবহে স্থগিত হয়ে যাওয়া রঞ্জি ট্রফি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। তার আগে দল ঘোষণা করে দিল মুম্বই, সৌরাষ্ট্র ও কর্ণাটক। মুম্বই দলে আছেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর।

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) সম্প্রতি একেবারেই ভাল ফর্মে নেই। তবে এবারের রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মুম্বইয়ের (Mumbai) হয়ে ফর্মে ফেরার সুযোগ পাচ্ছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তাঁকে রঞ্জিতে মুম্বই দলে রাখা হয়েছে। তবে দলের অধিনায়ক নির্বাচিত হননি রাহানে। মুম্বইয়ের সিনিয়র দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলার (Salil Ankola) নেতৃত্বে যে দল বেছে নেওয়া হয়েছে, তার নেতৃত্বে রাখা হয়েছে পৃথ্বী শ-কে (Prithvi Shaw)। তাঁর নেতৃত্বেই এবারের রঞ্জি খেলবে খেলবে এই প্রতিযোগিতার ইতিহাসে সফলতম দল মুম্বই। ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই ডি গ্রুপে সৌরাষ্ট্র (Saurashtra), ওড়িশা (Odisha) ও গোয়ার (Goa) সঙ্গে আছে। লিগ পর্বের ম্যাচগুলি আমদাবাদে (Ahmedabad) খেলবেন রাহানেরা।  

তবে রাহানের দলে থাকা বা পৃথ্বীর অধিনায়ক নির্বাচিত হওয়ার চেয়েও বড় চমক হল, এবারের রঞ্জি ট্রফিতে মুম্বই দলে জায়গা পেয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (Under 19 World Cup) দুর্দান্ত পারফরম্যান্স দেখানো অঙ্ককৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) অবশ্য দলে জায়গা পাননি। মুম্বই দলে রাখা হয়েছে আদিত্য তারে (Aditya Tare) ও ধবল কুলকার্ণিকে (Dhawal Kulkarni)।

মুম্বইয়ের গ্রুপে থাকা সৌরাষ্ট্র দলে সুযোগ পেয়েছেন রাহানের মতোই অফফর্মে থাকা ভারতের টেস্ট দলের নির্ভরযোগ্য সদস্য চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। এবারের রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্র দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট। দলে আছেন আইপিএল-এ সাড়া ফেলে দেওয়া পেসার চেতন সাকারিয়া। এছাড়া অভিজ্ঞ শেলডন জ্যাকসনও দলে আছেন।

এবারের রঞ্জি ট্রফিতে কর্ণাটক দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ মণীশ পাণ্ডে (Manish Pandey)। আজ ২০ জনের দল ঘোষণা করেছে কর্ণাটক ক্রিকেট সংস্থা। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন সমর্থ আর। দলে আছেন ময়ঙ্ক অগ্রবাল, করুণ নায়ার, দেবদত্ত পাড়িক্কল, শ্রেয়স গোপাল, প্রসিদ্ধ কৃষ্ণ।

সি গ্রুপে কর্ণাটকের সঙ্গে আছে পুদুচেরি, রেলওয়েজ ও জম্মু-কাশ্মীর। খাতায়-কলমে সহজ গ্রুপে আছে কর্ণাটক। যদিও কোচ ইয়েরে গৌড় তা মানতে নারাজ। তাঁর দাবি, সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই তাঁরা কোনও ম্যাচকেই সহজভাবে নেবেন না।

করোনা আবহে গতবার হয়নি রঞ্জি ট্রফি। এবারের প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল ১৩ জানুয়ারি থেকে। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের কারণে তা পিছিয়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে খেলা। প্রথম পর্যায় চলবে ১৫ মার্চ পর্যন্ত। এরপর আইপিএল-এর জন্য বন্ধ থাকবে রঞ্জি ট্রফি। দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে ৩০ মে থেকে, চলবে ২৬ জুন পর্যন্ত।

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget