এক্সপ্লোর

Greg Chappell on Cricket: ভারতীয় তরুণদের দেখে মুগ্ধ, অস্ট্রেলীয় ক্রিকেটারদের প্রাইমারি স্কুলের পড়ুয়া বলে কটাক্ষ গুরু গ্রেগের

বরাবর তিনি সফরকারী ভারতীয় দলের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার খেলায় সিদ্ধহস্ত। ভারতীয় দলের সঙ্গে তাঁর খুব একটা সদ্ভাব আছে বলে শোনা যায় না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সংঘাত হয়েছিল। পাশাপাশি একাধিক তারকা ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে তিক্ততা রয়েছে।

সিডনি: বরাবর তিনি সফরকারী ভারতীয় দলের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার খেলায় সিদ্ধহস্ত। ভারতীয় দলের সঙ্গে তাঁর খুব একটা সদ্ভাব আছে বলে শোনা যায় না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সংঘাত হয়েছিল। পাশাপাশি একাধিক তারকা ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে তিক্ততা রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর সেই ভারতীয় দলের উচ্ছ্বসিত প্রশংসা করলেন গ্রেগ চ্যাপেল! এবং নিজের দেশের ক্রিকেটারদের তুলনা করলেন প্রাইমারি স্কুলের পড়ুয়াদের সঙ্গে। চ্যাপেলের ক্ষোভ মূলত উইল পুকভস্কি এবং ক্যামেরন গ্রিনের উপর, যাঁরা সিরিজে দাগ কাটতে ব্যর্থ। অন্যদিকে ভারতের সিরিজ জয়ের নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল, মহম্মদ সিরাজের মতো তরুণদের। অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে নিজের কলামে গ্রেগ লিখেছেন, “আমার লিখতে ভয় হচ্ছে। কিন্তু ভারতীয় দলের সঙ্গে অভিজ্ঞতার তুলনায় উইল পুকভস্কি, ক্যামেরন গ্রিনরা এখনও প্রাইমারি স্কুলের ছাত্র।” অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের কলামে চ্যাপেল লিখেছেন, “আমাদের তরুণরা হল সপ্তাহান্তের যোদ্ধা। ভারতীয় ক্রিকেটারদের দেখুন। অনূর্ধ্ব-১৬ বয়স থেকেই ওরা প্রতিযোগিতামূলক ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে শিখে যায়। যতদিনে ওরা প্রথম একাদশে সুযোগ পাচ্ছে, ততদিনে অলরাউন্ড দক্ষতা শানিয়ে পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। জাতীয় দলে তখন ওদের সাফল্যের হার অনেক বেড়ে যায়।” সেই সঙ্গে গুরু গ্রেগ লিখেছেন, “তরুণ ক্রিকেটারদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে বিসিসিআই। সেখানে ক্রিকেট অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ড করার জন্য মাত্র ৪৪ মিলিয়ন ডলার দিচ্ছে। পার্থক্যটা ভারত মহাসাগরের থেকেও বড়। টেস্ট ক্রিকেটে প্রতিযোগিতামূলক খেলায় নামার আগে কী দরকার সেটা যদি ক্রিকেট অস্ট্রেলিয়া বুঝতে না পারে এবং কোথায় বিনিয়োগ করতে হবে সে ব্যাপারে প্রশাসনের কর্তারা ভাবনাচিন্তা বদল না করেন, তাহলে খুব শীঘ্রই আমরা অনেকটা পিছিয়ে পড়ব।” গাব্বায় ৩২ বছর পরে টেস্ট হেরেছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে চোটে জর্জরিত ভারতের কাছে টেস্ট সিরিজও খুইয়ে বসেছে। যার পর থেকে প্রবল সমালোচনা হজম করতে হচ্ছে টিম পেইনদের।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bumrah Sanjana Anniversary: কিডনি ছুঁয়ে গেল! বিবাহবার্ষিকীতে বুমরার পোস্টে সঞ্জনার জবাব মুহূর্তে ভাইরাল
কিডনি ছুঁয়ে গেল! বিবাহবার্ষিকীতে বুমরার পোস্টে সঞ্জনার জবাব মুহূর্তে ভাইরাল
BCCI Awards: বোর্ডের পুরস্কার বিতরণী রাতে এত বড় ভুল! শুভমনকে কৃতিত্ব দিতে রোহিতের নামই বাদ চলে গেল!
বোর্ডের পুরস্কার বিতরণী রাতে এত বড় ভুল! শুভমনকে কৃতিত্ব দিতে রোহিতের নামই বাদ চলে গেল!
Sahibzada Farhan: বুমরাকে ছক্কা হাঁকিয়ে ডকুমেন্টারির পর কোহলির রেকর্ড ভেঙে এবার বই লিখবেন শাহিবজাদা ফারহান?
বুমরাকে ছক্কা হাঁকিয়ে ডকুমেন্টারির পর কোহলির রেকর্ড ভেঙে এবার বই লিখবেন শাহিবজাদা ফারহান?
Kuldeep Yadav: 'আজীবনের যাত্রা শুরু...' মিষ্টি ক্যাপশন দিয়ে বিয়ের পর প্রথম ছবি শেয়ার করলেন কুলদীপ যাদব
'আজীবনের যাত্রা শুরু...' মিষ্টি ক্যাপশন দিয়ে বিয়ের পর প্রথম ছবি শেয়ার করলেন কুলদীপ যাদব

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget