এক্সপ্লোর

৪৭ পূর্ণ করলেন দ্রাবিড়, লক্ষ্মণ-হরভজনদের শুভেচ্ছাবার্তায় ভাসলেন ‘দ্য ওয়াল’

শনিবার রাহুল দ্রাবিড়ের জন্মদিন। ৪৭ বছর পূর্ণ করলেন কিংবদন্তি ক্রিকেটার। সতীর্থ থেকে শুরু করে ভক্ত – সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভাসলেন ‘দ্য ওয়াল’।

নয়াদিল্লি: শনিবার রাহুল দ্রাবিড়ের জন্মদিন। ৪৭ বছর পূর্ণ করলেন কিংবদন্তি ক্রিকেটার। সতীর্থ থেকে শুরু করে ভক্ত – সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভাসলেন ‘দ্য ওয়াল’। ভিভিএস লক্ষ্মণ শনিবার সকালেই শুভেচ্ছা জানান রাহুলকে। ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অন করার পর রাহুলের সঙ্গে তাঁর অবিশ্বাস্য পার্টনারশিপ ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছে। বদলে দিয়েছে ফলো অন করানোর চিরাচরিত কৌশলকেই। সেই লক্ষ্মণ ট্যুইট করেছেন, ‘আমার খুব ভাল বন্ধু রাহুল দ্রাবিড়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার আগামী বছরটা ভালবাসা, আনন্দ আর সমৃদ্ধিতে পূর্ণ হোক।’ হরভজন সিংহ ট্যুইট করেছেন, ‘শুভ জন্মদিন রাহুল দ্রাবিড়। কী অনবদ্য এক কিংবদন্তি।’ মহম্মদ কাইফের ট্যুইট, ‘তুমি আমাদের প্রেরণা। রোলমডেল। কিংবদন্তি। মহান রাহুল দ্রাবিড়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’ বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা ট্যুইট করেছেন, ‘রাহুল দ্রাবিড়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। অনেকের কাছে তুমি অনুপ্রেরণা। আগামী বছরটা দুর্দান্ত কাটুক।’ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে আইসিসি-ও। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে ট্যুইট করা হয়েছে, ‘টেস্ট ও ওয়ান ডে – দুইয়েতেই দশ হাজারের ওপর রান। টেস্টে যে কোনও ব্যাটসম্যানের চেয়ে বেশি বল খেলার কৃতিত্ব। একমাত্র ক্রিকেটার হিসাবে ওয়ান ডে-তে দুটো তিনশো রানের পার্টনারশিপের অংশ হওয়া। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮ সেঞ্চুরি। শুভ জন্মদিন রাহুল দ্রাবিড়।’ শুভেচ্ছাবার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর একটি ওয়ান ডে ইনিংসের ভিডিও পোস্ট করে লিখেছে, ‘টেস্টে ওঁর কীর্তির কথা সকলেই জানে। তবে আজ আমরা ওঁর একটা ওয়ান ডে ইনিংস দেখব।’ রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো আইপিএল দলও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget