এক্সপ্লোর

শুভ জন্মদিন রোহিত শর্মা: 'হিটম্যান'-এর সেই সব রেকর্ড, যা ভাঙা সহজ নয়

সীমিত ওভারে ক্রিকেটে তিনি শুধুমাত্র একজন তুখোড় ব্যাটসম্যানই নন, একজন দুরন্ত অধিনায়কও।

মুম্বই: ভারতীয় ক্রিকেট টিমের তারকা ব্যাটসম্যান তথা সীমিত ওভারের খেলায় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মার আজ ৩৩ পূর্ণ করলেন। টেস্ট দলে তাঁর জায়গা পাকা না হলেও, সীমিত ওভারের খেলায় দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য হলেন এই ক্রিকেটার। ভারতীয় তথা বিশ্ব ক্রকেটে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছেন রোহিত। সীমিত ওভারে ক্রিকেটে তিনি শুধুমাত্র একজন তুখোড় ব্যাটসম্যানই নন, একজন দুরন্ত অধিনায়কও।

ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে দলের অধিনায়কত্বের ভার তুলে নেন রোহিত এবং সাফল্যের সঙ্গে তা সামলান। এছাড়া, রোহিতের নেতৃত্বে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স চারবার চ্যাম্পিয়ন হয়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক, রোহিত শর্মার তৈরি করা কিছু বাছাই রেকর্ড---

১. বিশ্বের একমাত্র ব্যাটসম্যান রোহিত যিনি একদিনের ক্রিকেটে ৮ বার ১৫০ রানের গণ্ডি পার করেছেন। এক্ষেত্রে তিনি সচিন তেন্ডুলকর ও ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভেঙেছেন।

২. ক্রিকেটের তিন ফর্ম্যাট জুড়ে রোহিত শর্মা সবচেয়ে দ্রুত ৪০০টি ছক্কা হাঁকিয়েছেন।

৩. ২০১৯ সালের বিশ্বকাপে, রোহিত শর্মা ৫টি শতরান করেছিলেন। বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি একটি বিশ্বকাপে এতগুলি শতরান করার নজির গড়েছেন।

৪. ভারতের হয়ে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান করার নজির আছে রোহিত শর্মার। এক্ষেত্রে তিনি এলিট ক্লাবের সদস্য। তিনি ছাড়া এই তালিকায় রয়েছেন সুরেশ রায়না ও কে এল রাহুল।

৫. ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত ৩৬ ৪ রানের এক দুরন্ত ইনিংস খেলেছিলেন। যা এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটের ইতিহাসে একটি ইনিংসে যে কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। ১৭৩ বলের ওই ইনিংসটি সাজানো ছিল ৩৩ টি চার ও ৯টি ছক্কায়।

৬. ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে টি-২০ শতরান হাঁকিয়েছিলেন রোহিত। এটি ক্রিকেটের সর্বকনিষ্ঠ ফর্ম্যাটে সবচেয়ে দ্রুত শতরান। এক্ষেত্রে তিনি এই নজির অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সঙ্গে ভাগ করেছেন।

৭. একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ৮ বার কোনো ব্যাটসম্যান দ্বিশতরান করেছেন। এর মধ্যে তিনবার করেছেন রোহিত শর্মা। তিনি ছাড়া, এই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, ক্রিস গেইল, ফকর জমান এবং মার্টিন গাপ্টিল। সকলেই এক-এক বার করে করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget