এক্সপ্লোর

Happy Birthday Sachin Tendulkar আটচল্লিশে সচিন, ক্রিকেট ঈশ্বরের জন্মদিনে শুভেচ্ছার ঢল

বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই: ৬৬৪ আন্তর্জাতিক ম্যাচ। ৩৪ হাজার ৩৫৭ রান। শতরানের সেঞ্চুরি। ২০১ আন্তর্জাতিক উইকেট। আর এক ক্রিকেট ঈশ্বর। সচিন তেন্ডুলকার। আজ আটচল্লিশে পা দিলেন তিনি।

ভারতীয় ক্রিকেটকে আমূল বদলে দেওয়ার মসিহা ১৯৭৩ সালের ২৪ এপ্রিল জন্ম নিয়েছিলেন। ২০১৩ সালে ক্রিকেটকে আলবিদা জানালেও জেন্টলম্যানস গেম নিয়ে আসমুদ্রহিমাচলের আবেগ ও সচিন তেন্ডুলকার প্রতি ভালোবাসা এখনও একইরকমভাবেই সমার্থক।

মাস্টার ব্লাস্টারের জন্মদিনে তাই তাঁকে শুভেচ্ছার বহরে ভাসিয়েছেন ভারতীয়রা। শুধু ভক্তরাই নন, ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার থেকে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি সকলেই কিছুদিন আগে করোনাজয়ী সচিনকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

সচিনের ছোটবেলার কিছু মুহূর্ত ও তাঁর খেলোয়াড়ি জীবনে নানা মুহূর্তের একসঙ্গে ছবি কোলাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'হ্যাপি বার্থডে মাস্টার' উইশ করেছেন যুবরাজ সিংহ। ট্যুইটারে যুবি লেখেন, 'কিংবদন্তি সচিন তেন্ডুলকারকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছো এটা অত্যন্ত স্বস্তিদায়ক, আজকের বিশেষ দিনে অনেক ভালোবাসা রইল।'

মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে মেন্টর সচিনকে 'গোট' (গ্রেটেস্ট অফ অল টাইম) উল্লেখ করে একটি বিশেষ ভিডিও পোস্ট করা হয়। যেখানে জসপ্রীত বুমরা জন্মদিনের শুভেচ্ছাবার্তায় বলেছেন, 'নব্বইয়ের দশকে সচিনের ব্যাটিং দেখে আমরা সবাই বড় হয়েছি। আমাদের কাছে ক্রিকেট মানেই ছিল সচিন তেন্ডুলকার।'

রোহিত শর্মা বলেছেন, 'পাজি জন্মদিনের শুভেচ্ছা। তুমি আমাদের সঙ্গে এবারে থাকতে পারনি, তবে আশা সুস্থ রয়েছো এটাই সবথেকে আনন্দের। দারুণ ভাবে জন্মদিন কাটাও আর জমিয়ে আইপিএল উপভোগ করো।'

ভিডিও শেষের ঠিক আগে সেখানে বার্তা দিয়েছেন অর্জুন তেন্ডুলকার। সচিন পুত্রের বার্তা, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা। খারাপ-ভালো সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞ থাকব।'

শিখর ধবন, ক্রুণাল ও হার্দিক পাণ্ড্য, শেন বন্ড, শ্রেয়স আইয়াররাও সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতের হয়ে ক্রিকেট মাঠে সচিনের যাবতীয় অনন্য কীর্তি তাঁর ঝুলিতে এনে দিয়েছিল দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান রাজীব গাঁধী খেলরত্ন। ১৯৯৯ সালে পদ্মশ্রী ও ২০০৮ সালে পদ্মভূষণ সম্মানেও সম্মানিত হয়েছেন ক্রিকেটের লিটল মাস্টার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget