এক্সপ্লোর

Harbhajan Singh Retirement: ২৩ বছরের সফর সমাপ্ত, ক্রিকেটকে বিদায় জানালেন হরভজন

Harbhajan Singh News: ২৩ বছরের সফরের সমাপ্তি ঘোষণা করলেন হরভজন সিংহ। ভারতের হয়ে ১০৩ টেস্ট ম্যাচে ৪১৭ উইকেট। ২৩৬ ওয়ান ডে খেলে ২৬৯ উইকেট, ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫ উইকেটও রয়েছে ভাজ্জির।

অমৃতসর: তাঁকে শেষবার বাইশ গজে বল হাতে দেখা গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে। অবশেষে ২৩ বছরের সফরের সমাপ্তি ঘোষণা করলেন হরভজন সিংহ (Harbhajan Singh)। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন, অবসর নিচ্ছেন তিনি।

১৯৯৮। ভারতীয় দলের অধিনায়ক তখন মহম্মদ আজহারউদ্দিন। দেশের মাটিতে প্রতিপক্ষ মার্ক টেলরের অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুতে অভিষেক হল এক শিখ স্পিনারের। তবে আন্তর্জাতিক মঞ্চে প্রথম ম্যাচের অভিজ্ঞতা সুখকর হয়নি হরভজনের। ১৩৬ রান দিয়ে মাত্র ২ উইকেট পান ভাজ্জি। সেই টেস্ট ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

হরভজনের পাল্টে যাওয়া শুরু এক বাঙালির হাত ধরে। তিনি, দেশের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১১ সালে স্টিভ ওয়র বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যিনি লগ্নি করলেন হরভজনের দক্ষতায়। সেই সিরিজে রূপকথার প্রত্যাবর্তন হরভজনের। ইডেনে হ্যাটট্রিক। কার্যত একা হাতে ধ্বংস করে দিলেন অজি ব্যাটিং। হরভজন হয়ে উঠলেন টার্বুনেটর। অস্ট্রেলীয় ব্যাটারদের কাছে মূর্তিমান আতঙ্ক। ঐতিহাসিক সিরিজ জিতল টিম ইন্ডিয়া। যার নেপথ্যে হরভজনের বিষাক্ত অফস্পিন। সেই সিরিজে মোট ৩২ উইকেট নিয়ে নতুন ইতিহাস তৈরি করেছিলেন জলন্ধরের অফস্পিনার।

ভারতের হয়ে ১০৩ টেস্ট ম্যাচে ৪১৭ উইকেট। স্ট্রাইক রেট ৬৮.৫। অর্থাৎ প্রত্যেক ৬৮ বল অন্তর উইকেট নিয়েছেন তিনি। ওয়ান ডে-র রেকর্ডও ঈর্ষণীয়। ২৩৬ ওয়ান ডে খেলে ২৬৯ উইকেট। দেশের হয়ে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫ উইকেটও রয়েছে ভাজ্জির।

টেস্টে উইকেট সংখ্যার বিচারে সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন হরভজন। সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১৪ নম্বরে রয়েছেন তিনি। স্পিনারদের মধ্যে তাঁর সামনে মাত্র পাঁচজন। আর অশ্বিন, রঙ্গনা হেরাথ, অনিল কুম্বলে, শেন ওয়ার্ন ও মুথাইয়া মুরলীধরন। একটা সময় তাঁর ও কুম্বলের স্পিন ফলা প্রতিপক্ষ শিবিরের রাতের ঘুম উড়িয়েছে। ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ২৪ নম্বরে রয়েছেন ভাজ্জি।

আরও পড়ুন: হরনূরের শতরান, সংযুক্ত আরব আমিরশাহিকে ১৫৪ রানে হারাল অনূর্ধ্ব১৯ ভারতীয় দল

আইপিএলে ১৬৩ ম্যাচে ১৫০ উইকেট রয়েছে হরভজনের। আইপিএলে সর্বোচ্চ উইকেট প্রাপকদের তালিকায় পাঁচ নম্বরে তিনি। তবে দেশের হয়ে ২০১৫ সালের পর আর টেস্ট বা ওয়ান ডে খেলেননি। শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৬ সালে। ২০১৭ সালের পর ঘরোয়া ক্রিকেটেও আর খেলেননি। গত আইপিএলে চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ ছিল তাঁর শেষ আইপিএল ম্যাচ। সেই ম্যাচে কেকেআরের হয়ে ৪ ওভারে ৩৮ রান দিয়েছিলেন ভাজ্জি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget