এক্সপ্লোর

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ ইতিহাস তৈরি করবেন, মন্তব্য হরভজনের

অফস্পিনারের মতে, ভারতীয় ক্রিকেটারদের বিদেশের ঘরোয়া টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা উচিত বোর্ডের

মুম্বই: তাঁকে বলা হত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক। দল বিপাকে পড়লে বা উইকেট তোলার প্রয়োজন পড়লেই দাদা বল তুলে দিতেন তাঁর হাতে। সেই হরভজন সিংহ এবার বোর্ড প্রেসিডেন্ট সৌরভকে নিয়ে আশার কথা শোনালেন। জানালেন, বোর্ড প্রেসিডেন্ট হিসাবে নতুন ঘরানা তৈরি করবেন সৌরভ। হরভজন বলেছেন, ‘অধিনায়ক হিসাবে দুর্দান্ত ছিল। আমি নিজে ওর কাছে ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ দিক শিখেছি। অধিনায়ক হিসাবে ত্রুটিহীনভাবে দল পরিচালনা করত। পরে সেই ধারাই মহেন্দ্র সিংহ ধোনি ও এখন বিরাট কোহলি বহন করেছে বা করছে। আমি নিশ্চিত বোর্ড প্রেসিডেন্ট হিসাবেও দৃষ্টান্ত স্থাপন করবে ও। এই ধরনের দায়িত্ব পালন করার জন্য কিছু স্বতন্ত্র গুণ প্রয়োজন হয় আর দাদার মধ্যে তা ভীষণ পরিমাণে রয়েছে। আমি নিশ্চিত মাঠের মতো মাঠের বাইরের এই ভূমিকাতেও ইতিহাস গড়বে দাদা।’ ভারতের কোনও ক্রিকেটারকে বিদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। যে কারণে বোর্ডের কাছে আবেদন জানিয়েও প্রত্যাখ্যাত হতে হয়েছিল হরভজনকেও। সেই ছবিটা কি বদলানো জরুরি? হরভজন বলেছেন, ‘আমি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলাম কারণ আমি আইপিএল খেলছি এবং আইপিএল বা বোর্ডের যে কোনও টুর্নামেন্টে খেললে বিদেশের টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হয় না। তবে আমাকে খেলতে দেওয়া উচিত কি না জিজ্ঞেস করলে বলব, কয়েকজন ক্রিকেটারকে অনুমতি দেওয়ার কথা ভাবা যেতে পারে।’ অধিনায়ক হিসাবে ধোনি আর কোহলির তফাত কী? হরভজন বলছেন, ‘তরুণ বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বেই আমরা বেশিরভাগ ম্যাচ জিতেছি। সমস্ত কৃতিত্ব দুই অধিনায়ক ও তরুণ সহযোদ্ধাদের দেওয়া উচিত। প্রত্যেকের নেতৃত্ব দেওয়ার ধরন আলাদা। তবে লক্ষ্য সকলেরই এক। দলের দারুণ পারফরম্যান্স নিশ্চিত করা।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget