এক্সপ্লোর

ক্রীড়াবিদদের উপার্জনের এক-তৃতীয়াংশ দিতে হবে স্পোর্টস কাউন্সিলে, হরিয়ানা সরকারের নির্দেশে বিতর্ক

চণ্ডীগড়: হরিয়ানা সরকারের বিভিন্ন দফতরে যে ক্রীড়াবিদরা চাকরি করেন, তাঁদের পুরস্কারমূল্য এবং নানা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে পাওয়া অর্থের এক-তৃতীয়াংশ জমা দিতে হবে রাজ্যের স্পোর্টস কাউন্সিলে। এমনই নির্দেশ দিয়েছে মনোহরলাল খট্টার সরকার। হরিয়ানার ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের প্রিন্সিপ্যাল সেক্রেটারি অশোক খেমকা যে বিজ্ঞপ্তি জারি করেছেন তাতে বলা হয়েছে, ‘ক্রীড়াবিদরা পেশাদারী খেলা বা বাণিজ্যিক এনডোর্সমেন্ট থেকে যে অর্থ উপার্জন করেন, তার এক-তৃতীয়াংশ হরিয়ানা রাজ্য স্পোর্টস কাউন্সিলে জমা রাখতে হবে। রাজ্যের ক্রীড়া উন্নয়নে এই অর্থ খরচ করা হবে। যদি কোনও ক্রীড়াবিদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগাম অনুমতি নিয়ে পেশাদারী ক্রীড়া বা বাণিজ্যিক এনডোর্সমেন্টে কর্তব্যরত অবস্থায় থাকেন, তাহলে সেই খাতে তিনি যে অর্থ উপার্জন করবেন, তার গোটাটাই রাজ্য হরিয়ানা রাজ্য স্পোর্টস কাউন্সিলে জমা দিতে হবে।’ হরিয়ানা সরকারের বিভিন্ন দফতরে আন্তর্জাতিক স্তরে সফল হওয়া বেশ কয়েকজন ক্রীড়াবিদ কর্মরত। তাঁদের মধ্যে আছেন বক্সার বিজেন্দ্র সিংহ ও অখিল কুমার। তাঁরা দু’জনেই ডিএসপি। এছাড়া হকি দলের অধিনায়ক সর্দার সিংহ, কুস্তিগীর গীতা ও ববিতা ফোগটও হরিয়ানা পুলিশে কর্মরত। তাঁদের মধ্যে একমাত্র ববিতাই এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘সরকারের এই বিজ্ঞপ্তিতে অ্যাথলিটদের প্রস্তুতি ব্যাহত হবে। সরকার কী করে এই ধরনের নির্দেশ দিতে পারে? আমরা যে অর্থ রোজগার করি তার ভিত্তিতে কর দিই। তারপরেও উপার্জনের এক-তৃতীয়াংশ জমা দিতে বলা হচ্ছে। দেশকে পদক এনে দেওয়ার জন্য একজন অ্যাথলিট ও তার পরিবারের লোকজনকে কতটা আত্মত্যাগ করতে হয়, সেটা কি সরকার বোঝে? হরিয়ানা সরকারের এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া উচিত।’ হরিয়ানা সরকারে কর্মরত না হলেও, এই বিজ্ঞপ্তির কড়া সমালোচনা করেছেন অলিম্পিকে পদকজয়ী সুশীল কুমার, যোগেশ্বর দত্তরা। সুশীল বলেছেন, ‘আমি এখনও এই বিজ্ঞপ্তি দেখিনি, সংবাদমাধ্যম সূত্রে খবর পেয়েছি। আমি এটা বলতে পারি, যে অ্যাথলিটরা অলিম্পিকে যোগ দেয়, তারা গরিব পরিবার থেকে উঠে আসে। অ্যাথলিটদের উৎসাহ দেওয়ার জন্য নীতি গ্রহণ করা উচিত সরকারের। বিশ্বের অন্য কোথাও এই ধরনের নীতির কথা শুনিনি। অ্যাথলিটদের উপর এই ধরনের চাপ না দিয়ে তাদের বিনা বাধায় খেলতে দেওয়া উচিত।’ যোগেশ্বর ট্যুইট করে বলেছেন, ‘যে আধিকারিকরা এই ধরনের যুক্তিহীন সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের হাত থেকে ঈশ্বর আমাদের রক্ষা করুন। হরিয়ানার ক্রীড়াক্ষেত্রে তাঁদের অবদান শূন্য। তবে আমি নিশ্চিত, রাজ্যে খেলা ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে তাঁদের বড় অবদান থাকবে। এবার অ্যাথলিটরা অন্য রাজ্যে চলে যাবেন। তার জন্য এই আধিকারিকরাই দায়ী থাকবেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget