এক্সপ্লোর

Pakistan Squad: বাদ হাসান আলি, আফ্রিদিকে রেখেই এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের

Asia Cup: দলে রাখা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। যিনি আপাতত কনুইয়ের চোটে কাবু। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেননি আফ্রিদি।

ইসলামাবাদ: এশিয়া কাপের (Asia Cup) জন্য ১৫ সদস্যের পাকিস্তান দল (Pakistan Cricket Team) ঘোষণা করা হল। যে দলে উল্লেখযোগ্য অনুপস্থিতি বলতে, হাসান আলি (Hasan Ali)। হাসানকে বাদ দিয়েছেন নির্বাচকেরা।

তবে দলে রাখা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। যিনি আপাতত কনুইয়ের চোটে কাবু। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেননি আফ্রিদি। তিনি এশিয়া কাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে পাকিস্তান নির্বাচকেরা জানিয়েছেন, দলের সঙ্গে থেকেই রিহ্যাব করবেন পেসার। তাঁর শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করবেন ফিজিওরা। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। পাকিস্তান দল থেকে তাদের সেরা পেসারকে খেলানোর আপ্রাণ চেষ্টা করা হবে। বলার অপেক্ষা রাখে না।

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে পাকিস্তান। সেই দলেও রাখা হয়েছে আফ্রিদিকে। দুই দলেরই অধিনায়ক থাকছেন বাবর আজমই (Babar Azam)। সহ অধিনায়ক শাদাব খান।

 

এশিয়া কাপ শুরু হতে চলেছে আগামী ২৭ অগাস্ট থেকে। আগামী ১১ সেপ্টম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মঙ্গলবার তা জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ। শ্রীলঙ্কার রাজনৈতিক-অর্থনৈতিক অচলাবস্তার কারণে এশিয়া কাপ (Asia Cup 2022) সময়মতো হবে কি না তা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট দিনেই এই টুর্নামেন্ট শুরু হলেও, তার ভেনু বদল হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে আসন্ন এশিয়া কাপ। 

উল্লেখ্য়, আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলো হল - ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। বাকি দলটি আরব-আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার একটি কোয়ালিফায়ার থেকে বেছে নেয়া হবে। 

এশিয়া কাপের জন্য ঘোষিত পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফাকর জামান, হায়দার আলি, খুশদিল শাহ, ইফতিকার আমেদ, আসিফ আলি, শাদাব খান, মহম্মদ নওয়াজ, উসমান কাদির, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, শাহনওয়াজ দাহানি, নাসিম শাহ ও মহম্মদ ওয়াসিম।

আরও পড়ুন: হকিতে বিপক্ষ কানাডা, নজর থাকবে ভারোত্তোলনেও, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয়রা কে কখন নামছেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget