এক্সপ্লোর

মুদির দোকানির স্ত্রী থেকে ভারতীয় ক্রিকেটারের ঘরণী- কীভাবে এই চমকপ্রদ উত্থান হাসিন জাহানের? জেনে নিন খুঁটিনাটি

কলকাতা: ছিলেন সাধারণ ঘরের মেয়ে। তারপর মুদির দোকানির বৌ, দুই মেয়ের মা। সেখান থেকে এক লাফে ভারতীয় দলের ক্রিকেটারের অর্ধাঙ্গিনী। হাসিন জাহানের জীবনের গল্প সুপারহিট সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। চলুন জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য। হাসিনরা ৩ বোন। বড় বোন থাকেন দিল্লিতে, ছোট বোন বীরভূমে। বাবা পরিবহন সংক্রান্ত কাজকর্ম করেন। পড়াশোনায় সাধারণ মানের ছাত্রী ছিলেন হাসিন জাহান। খেলাধুলোয় আগ্রহ ছিল, জেলা স্তরে কিছু পুরস্কারও পেয়েছিলেন। নিজের পায়ে দাঁড়াতে চাইতেন। তাঁর বাবার দাবি, ছোটবেলা থেকে মেয়ে অন্যায় সহ্য করতেন না। জীবনে বড় কিছু করতে চাইতেন হাসিন জাহান। ২০০২-এ বিয়ে করেন শেখ সৈফুদ্দিন নামে এক মুদির দোকানিকে। দশম শ্রেণিতে পড়ার সময় সৈফুদ্দিনের প্রেমে পড়েন তিনি। তারপর বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে। ২০০৩-এ এই দম্পতির বড় মেয়ে জন্মায়। ৩ বছর পর ছোট মেয়ে। তখন থেকে মনোমালিন্যের শুরু। ২০১০-এ হয়ে যায় তালাক। তাঁদের বড় মেয়ে এখন পড়ে দশম শ্রেণিতে, ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণিতে। দুজনেই থাকে বাবার সঙ্গে। সৈফুদ্দিন এবিপি আনন্দকে জানিয়েছেন, হাসিন কেন তাঁকে ছেড়ে চলে যান তাঁর কাছে পরিষ্কার নয়। তবে সপ্তাহে বার দু’তিন ফোন করে দুই মেয়ের সঙ্গে কথা বলেন তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলেন হাসিন জাহান। তখনও মহম্মদ সামির সঙ্গে পরিচয় হয়নি তাঁর। ২০১৪-র আইপিএলে চিয়ারলিডার ছিলেন তিনি। সে সময় আলাপ সামির সঙ্গে, সেখান থেকে প্রেম। তখন থেকেই কলকাতায় থাকতে শুরু করেন হাসিন। সে বছরই বিয়ে করে নেন সামিকে। তাঁদের ৩ বছরের একটি কন্যাও রয়েছে।

সেরা শিরোনাম

Asian Games 2026: মাত্র ১৩ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া ভারতের তজিন্দরপালের, স্বপ্ন ভাঙলেও জিতলেন রুপো
মাত্র ১৩ সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া ভারতের তজিন্দরপালের, স্বপ্ন ভাঙলেও জিতলেন রুপো
Asian Games 2026: এশিয়ান গেমসে ভারতের সুপার স্যাটারডে! কবাডিতে মহিলাদের পর পুরুষদেরও সোনা, রেকর্ড নবম মুকুট
এশিয়ান গেমসে ভারতের সুপার স্যাটারডে! কবাডিতে মহিলাদের পর পুরুষদেরও সোনা, রেকর্ড নবম মুকুট
Virat Kohli: ২০২৭-এই ইতি? নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি
২০২৭-এই ইতি? নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি
Virat Kohli: 'নিজেকে কথা দিয়েছি...' ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শুরুর আগেই কোহলির নতুন অঙ্গীকার
'নিজেকে কথা দিয়েছি...' ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শুরুর আগেই কোহলির নতুন অঙ্গীকার

ভিডিও

Sukanta Majumdar :
Kunal Ghosh: 'কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে...'উত্তরপাড়ার বিধায়কের পাল্টা জবাব
Mamata Banerjee |
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget