এক্সপ্লোর

Paralympics 2024: প্যারালিম্পিক্সের মঞ্চে এখনও পর্যন্ত কতগুলো পদক জিতেছে ভারত?

Paralympics: ১৯৬০ সালে প্রথমবার প্যারালিম্পিক্সের আসর বসে। টোকিও প্যারালিম্পিক্সের আসরে এখনও পর্যন্ত ভারতের প্যারা অ্যাথলিটরা সবচেয়ে ভাল পারফর্ম করেছেন।

মুম্বই: আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের প্যারালিম্পিক্স। প্যারিসে অলিম্পিক্সের মঞ্চ থেকে মোট ৬টি পদক জিতেছিল ভারত। শ্যুটিংয়ে তিনটি, কুস্তিতে একটি, হকিতে একটি ও জ্যাভলিন থেকে নীরজ চোপড়া রুপো জিতেছিলেন। এবার প্যারিসেই প্যারালিম্পিক্সের আসরের দিকে নজর সবার। প্যারালিম্পিক্সের আসরে এখনও পর্যন্ত মোট ৩১টি পদক জিতেছে ভারত। 

ভারতের প্যরালিম্পিয়ানরা এখনও পর্যন্ত মোট ৯টি সোনা, ১২টি রুপো ও ১০টি ব্রোঞ্জ জিতেছেন প্যারালিম্পিক্সের আসর থেকে। প্যারালিম্পিক্সের আসরে এই নিয়ে ১১ বার অংশ নিতে চলেছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। ১৯৬০ সালে প্রথমবার প্যারালিম্পিক্সের আসর বসে। টোকিও প্যারালিম্পিক্সের আসরে এখনও পর্যন্ত ভারতের প্যারা অ্যাথলিটরা সবচেয়ে ভাল পারফর্ম করেছেন। মোট ১৯টি পদক জিতেছিলেন তাঁরা। ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের প্যারা অ্য়াথলিটরা। 

১৯৭২ প্য়ারালিম্পিক্সে পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার ইভেন্টে সোনা জিতেছিলেন মুরলিকান্ত পেটকার। ১৯৮৪ প্যারালিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো এল ৬ ইভেন্টে ভীমরাও কেসরকর রুপো জেতেন। সেই ইভেন্টেই যোগিন্দার সিংহ বেদি ব্রোঞ্জ জেতেন। সেই টুর্নামেন্টে শটপুটে রুপো জেতেন যোগিন্দার সিংহ বেদি। তিনি আরো একটি ইভেন্টে পদক জেতেন। ২০০৪ সালে এথেন্স প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জেতেন দেবেন্দ্র ঝাঝারিয়া। রাজিন্দর সিংহ ব্রোঞ্জ জেতেন। ২০১৬, ২০২০ প্যারালিম্পিক্সে পদক জিতেছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। 

আসন্ন প্যারালিম্পিক্সে ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বইবেন কারা জানেন? অলিম্পিক্সে ১১৭ জন ভারতীয় অ্যাথলিট অংশ নিয়েছিলেন। এবার প্যারালিম্পিক্সে মোট ৮৪ ভারতীয় অ্যাথলিট অংশ নিতে চলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বাহক হিসেবে দেখা যাবে সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদবকে।

প্যারিস প্যারালিম্পিক্সে অংশ নিতে চলা ভারতের পতাকাবাহক ভাগ্যশ্রী যাদব শট পুট F34 বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিযোগিতায় টিম ইন্ডিয়ার জন্য ধারাবাহিক পারফর্মার ছিলেন। টোকিও প্যারালিম্পিক গেমসে সপ্তম স্থানে থাকাকালীন তিনি ২০২২ এশিয়ান প্যারা গেমসে রুপো জিতেছিলেন। তিনি ফেজা বিশ্বকাপের পাশাপাশি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গেমসে পদক জিতেছেন।

এদিকে, পুরুষদের বিভাগে পতাকা বাহক সুমিত আন্তিল একজন জ্যাভলিন থ্রোয়ার। তিনি F64 বিভাগে বর্তমানে বিশ্ব রেকর্ডের মালিক। ৬৮.৫৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। ২০২৩ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ও ২০২২ এশিয়ান প্যারা গেমসেও সোনা জিতেছিলেন।

আরও পড়ুন: বাবা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য, ছেলে হ্যারি মাঠে নামলেন ইংল্যান্ডের হয়ে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kiki Ramos: ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget