এক্সপ্লোর

Novak Djokovic: উইম্বলডনে ইতিহাস গড়েও সতর্ক, কী বলছেন জকোভিচ?

Wimbledon 2022: অস্ট্রেলিয়ার নিক কির্গিয়স প্রথমবার কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছলেন। কিন্তু জকোভিচের অভিজ্ঞতার কাছে লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাঁকে।

লন্ডন: উইম্বলডনে (Wimbledon 2022) ইতিহাস গড়েছেন। ২১ তম গ্র্যান্ডস্লাম ঝুলিতে। টানা চারবার ঘাসের কোর্টে শিরোপা জয়। মোট সাতবার। সামনে শুধু রজার ফেডেরার। কিন্তু এত কিছুর পরও সতর্ক নোভাক জকোভিচ। নিক কির্গিয়সের বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে জয়ের পর জকোভিচ (Novak Djokovic) বলছেন, ''নিঃসন্দেহ দুর্দান্ত অনুভূতি। একটা ভীষণ স্পেশাল একটু মুহূর্ত আমার জন্য। আমি প্রথম থেকেই বলে এসেছি যে এই টুর্নামেন্ট আমার কাছে ভীষণ স্পেশাল। কারণ ছোটবেলা টেনিসের প্রতি আগ্রহ জন্মেছিল প্রথমবার উইম্বলডনের ম্যাচ দেখার পরই।''

আর কী বললেন জকোভিচ?

এরপরই বিশ্বের ৩ নম্বর টেনিস তারকা আরও বলেন, ''আমি কোনওদিনই কোনও জয়কে সহজভাবে নিই না। একটা আবেগ অবশ্যই কাজ করে, কিন্তু তবুও। বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে খেলতে হয়। তাই বেশি উচ্ছ্বসিত হই না। তবে হ্যাঁ, আমার পরিবার, বিশেষ বন্ধুবান্ধবদের সঙ্গে এই মুহূর্তটা উদযাপন করবে অবশ্যই।''

অস্ট্রেলিয়ার নিক কির্গিয়স প্রথমবার কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছলেন। কিন্তু জকোভিচের অভিজ্ঞতার কাছে লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাঁকে। ম্যাচ শেষে অজি তারকা বলেন, ''নোভাক ও তাঁর দলকে অভিনন্দন। ওঁ অনেকটা ভগবানের মতো। নোভাক, তুমি এই চ্যাম্পিয়নশিপ এতবার জিতেছ যে ক'বার তা আমিও জানি না। তবে, এই ফলাফলে আমি খুশি। হয়তো, আবার কখনও এখানে আসব। কিন্তু, সে সম্বন্ধে এর বেশি এখনই কিছু জানি না।''

উল্লেখ্য, জয়ের পরেও নিজের প্রতিদ্বন্দ্বীকে দরাজ সার্টিফিকেট দিতো ভোলেননি জোকার। তিনি বলেন, ''তুমি প্রমাণ করেছ যে তুমি এই পর্যায়ে খেলার জন্য যোগ্য। তোমাকে শুভেচ্ছা জানাই। অফিশিয়ালি আমরা আজ থেকে ভাই-ভাই।'' 

ম্যাচে প্রথম সেটে হেরে গিয়েও প্রত্যাবর্তন করেন এই কিংবদন্তি। জকোভিচের পক্ষে ফলাফল- ৪-৬,৬-৩,৬-৪ ও ৭-৬। এটা কেরিয়ারের ২১তম গ্র্যান্ডস্লাম জোকারের। তাঁর সামনে এখন শুধু নাদাল। যাঁর ঝুলিতে রয়েছে ২২টি গ্র্যান্ডস্লাম। তবে, রজার ফেডেরারে থেকে একটি গ্র্যান্ডস্লাম বেশি জোকারের।

আরও পড়ুন: ''হ্যাপি অ্যানিভার্সারি ডার্লিং'', উইম্বলডন সম্রাট যখন ভালবাসার মেহবুব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Womens Hockey World Cup: দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
দক্ষিণ আফ্রিকাকে হাফডজন গোলের মালা পরিয়ে মহিলা হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় ভারতের
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL: নবাগত পাড়িক্কাল, সুথারের দাপটে গল-জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া
IND vs SL Live: সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
সুথারের ভেল্কিতে কুপোকাত লঙ্কানরা, ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত

ভিডিও

Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget