এক্সপ্লোর

I-League 2021-22: মার্চের কবে থেকে শুরু এবারের আই লিগ?

I-League 2021-22: আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট। এর আগে কলকাতার বুকে টুর্নামেন্টে এবারের শুরু হলেও করোনা আতঙ্কে পরবর্তীতে স্থগিত করে দিতে হয় টুর্নামেন্ট।

কলকাতা: করোনার জন্য পিছিয়ে গিয়েছিল টুর্নামেন্ট। চলতি মরসুমের আই লিগ এবার শুরু হতে চলেছে মার্চের প্রথম সপ্তাহে। আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট। এর আগে কলকাতার বুকে টুর্নামেন্টে এবারের শুরু হলেও করোনা আতঙ্কে পরবর্তীতে স্থগিত করে দিতে হয় টুর্নামেন্ট। গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে স্টেডিয়ামগুলোতে এখন থেকে ৭৫ শতাংশ দর্শক ঢুকতে পারবেন। খেলা আয়োজিত করা যেতে পারে। এরপরই এদিন এআইএফএফ জানিয়ে দিল আই লিগ শুরুর কথা। জৈব সুরক্ষা বলয়েই থাকবেন ফুটবলার, সাপোর্ট স্টাফ ও অফিসিয়ালরা। ২০ ফেব্রুয়ারির মধ্যে জৈব সুরক্ষা বলয়ে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তিন তিনবার নেগেটিভ আরটিপিসিআর রিপোর্ট থাকতে হবে ফুটবলারদের। জৈব সুরক্ষা বলয়ে প্রত্যেককে ৭ দিন নিভৃতবাসে থাকতে হবে, সেই সময় তাঁদের আরও তিনটি করোনা পরীক্ষা করানো হবে।

গত ডিসেম্বরে আই লিগে খেলা(I-League) কয়েকটি দলের, কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছিলেন। জানা গিয়েছে যে, বায়ো বাবলে থাকার পরেও কম করে ১৫ জন ফুটবলারের শরীরে কোভিড বাসা বেঁধেছে! করোনা কাঁটায় বেসামাল আই লিগ। বৃহস্পতি ও শুক্রবার আই লিগের ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিগ কমিটির বৈঠকে। ফুটবলারদের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত আই লিগের চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের ম্যাচ হবে কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই নিয়ে, আই লিগের তরফে ট্যুইটারে জানানো হয়েছিল, “কয়েকটি টিমের মধ্যে কিছু করোনা পজিটিভের রিপোর্ট এসেছে। লিগ বিষয়টির উপর বিশেষ নজর রাখছে এবং ইতিমধ্যে ক্লাবগুলির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছে। এ ছাড়া আজ বিকেলে লিগের কমিটির জরুরি সভাও ডাকা হয়েছে। শীঘ্রই আরও বিস্তারিত তথ্য আসছে।” 

উল্লেখ্য, কিছুদিন আগে রঞ্জি ট্রফি শুরুর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২টো পর্বে টুর্নামেন্ট আয়োজন করা হবে।

সেরা শিরোনাম

Suryakumar Yadav: মুস্তাক আলিতে ভাল পারফরম্যান্স করলেও জাতীয় দলের জন্য সূর্যকুমারকে আর ভাবা হচ্ছে না, জানাল বোর্ড
মুস্তাক আলিতে ভাল পারফরম্যান্স করলেও জাতীয় দলের জন্য সূর্যকুমারকে আর ভাবা হচ্ছে না, জানাল বোর্ড
IND vs NZ: শতরান মিস করলেন গিল, তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, লিড ১১৮ রানের
শতরান মিস করলেন গিল, তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, লিড ১১৮ রানের
Australian Cricket Team: স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
IND vs NZ Live: তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget