এক্সপ্লোর

ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে বাজিমাত মোহনবাগানের

শিলিগুড়ি: ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে বাজিমাত মোহনবাগানের। সবুজ মেরুনের গেমমেকার সনি নর্ডির মিডাস টাচ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে লাল হলুদের ডেরায় তরুণ আজহারউদ্দিনের দুরন্ত গোল।

প্রথম ডার্বি গোলশূন্যভাবে শেষ হওয়ায় এদিন শুরু থেকেই আক্রমণ, পাল্টা আক্রমণ তুলছিল দুই প্রতিপক্ষ। ৩৫ মিনিটে অনবদ্য ফ্রিকিকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন দলের হাইতিয়ান স্ট্রাইকার। সেই গোলের রেশ কাটতে না কাটতে ফের লাল হলুদ জালে বল জড়িয়ে দেয় সবুজ মেরুন। ৪৩ মিনিটে গোল করে ব্যবধানটা আরও বাড়িয়ে দেন তরুণ আজহারউদ্দিন মল্লিক।

দ্বিতীয়ার্ধে কড়ায় কড়ায় টক্কর হয় দুদলের মধ্যে। এর মধ্যে ৬৭ মিনিটে দশজনে কমে যায় মর্গ্যান-বাহিনী। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইলিস প্লাজা। শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে স্টপেজ টাইমে লাল হলুদের হয়ে স্বান্তনা গোল করেন রওলিন বোর্জেস।

ডার্বি জিতে লাল হলুদকে পিছনে ফেলে আইলিগ জয়ের লড়াইয়ে ফের এগিয়ে গেল সবুজ মেরুন। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান। অন্য খেলায় বেঙ্গালুরু এফসি-র কাছে ০-১ ব্যবধানে হেরে যায় টেবিলের শীর্ষে থাকা আইজল এফসি। তাদের পয়েন্ট এখন ৩০। তবে, মোহনবাগান একটি ম্যাচ কম খেলার ফলে লিগ জয়ের দৌড়ে বেশ কিছুটা এগিয়ে গেল সঞ্জয় সেনের ছেলেরা।  অন্যদিকে, ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেল মর্গ্যান-বাহিনী।

এদিকে, ডার্বি শুরুর কয়েক ঘণ্টা আগেই ফের উত্তপ্ত শিলিগুড়ি। এদিন ম্যাচ দেখতে জলপাইগুড়ি থেকে গাড়িতে যাচ্ছিলেন কয়েকজন মোহনবাগান সমর্থক।পাশ দিয়ে মিছিল করে যাচ্ছিলেন লাল হলুদ সমর্থকেরা। হঠাত্‍ই গাড়ির লাল হলুদ সমর্থকেরা চড়াও হন বলে অভিযোগ। ভাঙচুর করা হয় গাড়ি। অভিযোগ জানানো হয় পুলিশে। পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget