এক্সপ্লোর

Pat Cummins: 'সবাইকে খুশি করতে পারব না', কেন এমন কথা বললেন কামিন্স?

Ashes 2023: বেশ কয়েকজন প্রাক্তন অজি বোলার ইংল্যান্ডের ২৭৫ রান লিড পাওয়ার পেছনে নিউ সাউথ ওয়েলসের বোলারের কৌশলকেও দায়ী করেছেন।

ওভাল: অ্যাশেজের (Ashes 2023) চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে অস্ট্রেলিয়া (England vs Australia)। আর তারপর থেকেই প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই সমালোচনা করছেন অজি পেসারের। সেই ম্যাচে টস হেরে যান কামিন্স (Pat Cummins)। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে কামিন্সের বোলিং পরিবর্তন থেকে শুরু করে ফিল্ড প্লেসিং সব নিয়েই সমালোচনা শুরু হয়েছে। বেশ কয়েকজন প্রাক্তন অজি বোলার ইংল্যান্ডের ২৭৫ রান লিড পাওয়ার পেছনে নিউ সাউথ ওয়েলসের বোলারের কৌশলকেও দায়ী করেছেন।

তবে সমালোচনা নিয়ে বেশি ভাবতে নারাজ কামিন্স। দ্য ওভালে আগামীকাল থেকে শুরু হতে চলা অ্যাশেজের শেষ টেস্টেই আপাতত মন দিতে চাইছেন কামিন্স। তিনি বলছেন, ''কিছু বিষয়ে আমার নজরে এসেছে। সতীর্থদের সঙ্গেও কথা বলেছি। গত ২ বছর হল আমি অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছি। ধীরে ধীরে মানুষ শেখে প্রতিটা বিষয়ে। আমি সবাইকে খুশি করতে পারব না। সবাইকে খুশি করতে চাইছিও না। সবার নিজস্ব মতামত রয়েছে।''

চতুর্থ টেস্টে নিজেও বল হাতে সাফল্য পাননি কামিন্স। ২৩ ওভার বল করে ১২৯ রান খরচ করে মাত্র ১ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন তিনি। উল্লেখ্য, ২০০১ সালে শেষবার ইংল্য়ান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। পঞ্চম টেস্ট জিতে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটাতে চাইবে কামিন্স অ্যান্ড কোং। 

কামিন্স আরও বলছেন, ''এই অস্ট্রেলিয়া দলে ১০০ টেস্ট খেলা বা ১৫ বছর ধরে প্রথম শ্রেণির ম্যাচ খেলা অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার রয়েছেন। ফলে তাঁদের অভিজ্ঞতাও অনেক কাজে লাগে মাঠে। আমি তাঁদের থেকেও শিখছি।''

একই দল ধরে রাখল ইংল্যান্ড

গত ম্যাচের ১৫ জনের দলই পরের টেস্টের জন্য বহাল রাখল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তবে ম্যাচের একাদশ কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। ম্যাচের দিন আরও এগিয়ে আসলে বেন স্টোকসরদের তরফে একাদশ ঘোষণা করা হবে বলেই মনে করা হচ্ছে। দলের খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিচার বিবেচনা করেই পঞ্চম টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ ঘোষণা করা হবে। 

পঞ্চম টেস্টে ইংল্যান্ডের স্কোয়াড:-

বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ়্যাক ক্রাউলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি রবিনসন, জো রুট, জস টাঙ, ক্রিস ওকস, মার্ক উড  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget