এক্সপ্লোর

ছন্দে ফেরার কথা বলা হচ্ছে কেন, আমি তো কখনও হারাই-ই নি, বলছেন বিরক্ত কুলদীপ

ম্যাচের পর মিক্সড জোনে তাঁর ছন্দে ফেরার কথা নিয়ে বিরক্তি ঝরে পড়ল কুলদীপের গলায়। তিনি বলেন, সবাই আমার ছন্দ নিয়ে কথা বলছেন। কিন্তু আমি ছন্দ হারিয়েছিলাম বলে কখনওই মনে করিনি।

ম্যাঞ্চেস্টার:  গতকাল রবিবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের স্পিনার কুলদীপ যাদবের বোলিং সবার প্রশংসা আদায় করে নিয়েছে। অনেকেই বলছেন, নিজের ছন্দে ফিরেছেন কুলদীপ। কিন্তু এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নন ভারতের এই রিস্ট স্পিনার। কুলদীপ বলেছেন, তিনি তো কখনওই ছন্দ হারাননি। উল্লেখ্য, গতকালের ম্যাচে রান তাড়া করতে নেমে বাবর আজম ও ফকর জামান ক্রিজে জমে গিয়েছিলেন। তাঁদের মধ্যে দ্বিতীয় উইকেট জুটিতে ১০০-র বেশি রান ওঠে। ওই জুটি ভাঙেন কুলদীপ। বাবর ও ফকর-এই দুই ব্যাটসম্যানকে আউট করে ভারতের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন কুলদীপ। ম্যাচের পর মিক্সড জোনে তাঁর ছন্দে ফেরার কথা নিয়ে বিরক্তি ঝরে পড়ল কুলদীপের গলায়। তিনি বলেন, সবাই আমার ছন্দ নিয়ে কথা বলছেন। কিন্তু আমি ছন্দ হারিয়েছিলাম বলে কখনওই মনে  করিনি। বাবরের আউট সম্পর্কে জানতে চাওয়া হলে এই তরুণ বাঁহাতি রিস্ট স্পিনার বলেছেন, এটা তাঁর অন্যতম সেরা ডেলিভারি। কুলদীপ বলেছেন, আমি মনে করি, এটি আমার এই টুর্নামেন্টে সবচেয়ে সেরা ডেলিভারি। গত বছর এশিয়া কাপে আমি বাবরকে আউট করেছিলাম। ও স্পিনের বিরুদ্ধে ভালো খেলে। বাবর ও ফকরের জুটি ভাঙতে পারা নিয়ে কুলদীপের গলায় সন্তুষ্টির আভাস পাওয়া গিয়েছে। তিনি বলেছেন, দলের দিক থেকে দেখতে গেলে, ওরা ওই সময় খুব ভালো খেলছিল। উইকেটে টিকে ওরা স্ট্রাইক রোটেট করছিল। আমরা সবাই জানতে এক্ষেত্রে একটা উইকেট খুবই গুরুত্বপূর্ণ। উইকেট পড়লে ওরা চাপে পড়ে যাবে এবং এরপর ফকরও আউট হয়ে গেল। যে বলে বাবর আউট হলেন, তা বাবরের কাছে ছিল অফ-ব্রেক। কিন্তু বাঁহাতি রিস্ট স্পিনারের কাছে তা লেগ-ব্রেক। কুলদীপ বলেছেন, ব্রেকের সময় ফিরে আমি ডেলিভারিটা দেখলাম। বলটা ড্রিফ্ট ও টার্ন করল। যে কোনও স্পিনারেরই এ ধরনের বল করলে ভালো লাগবে। এটা স্বপ্নের ডেলিভারি। এটাকে টেস্ট ম্যাচের পক্ষে একেবারে সঠিক ডেলিভারিও বলা যেতে পারে। শূন্য ব্যাটসম্যানকে বোকা বানিয়ে তাকে ভুল করতে বাধ্য করে এই ডেলিভারি। কুলদীপের ইকোনমি রেট প্রতি ওভারে পাঁচের নিচে এবং এখনও পর্যন্ত যে বোলিং করেছেন, তাতে তিনি খুশি বলে জানিয়েছেন। কুলদীপ বলেছেন, এটা কোনও কোনও সময় হয় যে, উইকেট পাওয়া যাচ্ছে না..খেলোয়াড় হিসেবে এটা হতাশাজনক হতে পারে। আমিও প্লেয়ার এবং উইকেট না পেলে আমিও ভাবতে শুরু করি যে, কেন উইকেট পাচ্ছি না। বিশ্বকাপে এখনও পর্যন্ত তিন ম্যাচে তিন উইকেট পেয়েছেন কুলদীপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেট না পেলেও ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটসম্যানদের বেঁধে রাখতে পেরেছিলেন। কুলদীপ বলেছেন, শেষ তিনটি ম্যাচেই আমি ভালো বল করেছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটসম্যানরা আমার বলে মারতে সমস্যায় পড়ছিল আর এটাই যে কোনও স্পিনারের কাছে খুব গুরুত্বপূর্ণ। সহ অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, কুলদীপ আত্মবিশ্বাসী বোলার এবং গত কয়েক বছরে ও ম্যাচ উইনারের ভূমিকা পালন করেছে। রোহিতের কথায়. ও সম্ভবত ৪৮ ম্যাচে ৯০ টার মতো উইকেট নিয়েছে। প্রতি ম্যাচে প্রায় দুই উইকেট। আর বেশিরভাগ উইকেটই এসেছে উপমহাদেশের বাইরে। ওল্ড ট্র্যাফোর্ডের উইকেটে সহায়তা পাবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন কুলদীপ। কারণ, শেষবার এখানে টি ২০ ম্যাচে পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি।

সেরা শিরোনাম

IPL 2027: বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ?
IPL 2027: বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ?
IPL 2027: আইপিএল নিলামের আগেই বড় সিদ্ধান্ত, পিছিয়ে দেওয়া হল রিটেনশন তালিকা প্রকাশের দিনক্ষণ
আইপিএল নিলামের আগেই বড় সিদ্ধান্ত, পিছিয়ে দেওয়া হল রিটেনশন তালিকা প্রকাশের দিনক্ষণ
IND vs NZ: সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার
সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার
Glenn Maxwell Retirement: থামল 'বিগ শো', আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল
থামল 'বিগ শো', আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল

ভিডিও

Rahul Gandhi | বিরোধীদের সভাকে ফ্লপ শো বলে কটাক্ষ বিজেপির, পাল্টা রামলীলা ময়দানের ছবি পোস্ট রাহুলের
MTMC-CPM Jote | দিল্লির মতো বিরোধী ঐক্যের ছবি কি দেখা যাবে পশ্চিমবঙ্গেও?
Murshidabad | স্ট্যান্ড তোলা নিয়েই এবার স্টেশন মাস্টারকে ধমকানোর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ২ ।২৯-এর ভোটে মোদির বিরুদ্ধে রাহুলকেই মুখ মানছেন মমতা-সহ বিরোধী নেতৃত্ব?
GhantaKhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ১ । দেশজুড়ে কর্মসূচি BJPর | কলকাতায় মিছিলে নিতিন নবীন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget