এক্সপ্লোর

২০১২-র অস্ট্রেলিয়া সফরের বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন কোহলি

নয়াদিল্লি: ২০১২-তে ভারতীয় ক্রিকেট দলের সফরে খেলার চেয়ে অন্য কারণে শিরোনামে উঠে এসেছিলেন বর্তমান ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ওই সফরে একটি ম্যাচে কোহলি এমন আচরণ করেছিলেন যা পরের দিন সংবাদপত্রের শিরোনাম হয়ে গিয়েছিল। আসলে ওই ম্যাচে দর্শকদের মন্তব্যে কোহলি এতটাই ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন যে মধ্যম আঙুল দেখিয়েছিলেন। ওটি আসলে একটা অভব্য ইঙ্গিত। এই ঘটনার পর কোহলিকে নিয়ে অস্ট্রেলিয়ায় ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল। সংবাদমাধ্যম কোহলির সমালোচনায় মুখর হয়ে উঠেছিল। এবার ওই ঘটনা নিয়ে মুখ খুললেন কোহলি। উইজডেন ক্রিকেটের মাসিক পত্রিকার সঙ্গে কথা বলতে গিয়ে ওই ঘটনা নিয়ে খেদ প্রকাশ করেছেন কোহলি। তিনি বলেছেন, একজন ক্রিকেটার হিসেবে এ ধরনের আচরণ করাটা একেবারেই সমীচিন হয়নি। কিন্তু মাঠে মাঝেমধ্যে এমন কিছু ঘটে যাতে ধৈর্য্য ধরে রাখাটা কঠিন হয়ে যায়। কোহলি বলেছেন, ওই ঘটনার পরদিন ম্যাচ রেফারি রঞ্জন মদুগলে তাঁকে ডেকে পাঠান। তিনি কোহলির কাছে ওই ঘটনা সম্পর্কে জানতে চান। ম্যাচ রেফারির প্রশ্নের উত্তরে প্রথমে কিছু বলেননি কোহলি। এরপর মদুগলে তাঁকে সংবাদপত্রে বড় বড় শিরোণাম সহ তাঁর একটি ছবি দেখান। এরপর কোহলি পুরো ঘটনার জন্য ম্যাচ রেফারির কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। সেইসঙ্গে তাঁকে সাজা হিসেবে কোনও নিষেধাজ্ঞা না আরোপের আর্জিও জানান। এরপর মাঠে এ ধরনের কোনও আচরণ করবেন না বলেও ম্যাচ রেফারিকে জানান কোহলি। রঞ্জন মদুগুলে বুঝতেন যে তরুণ খেলোয়াড়দের উত্সাহের বশে এ ধরনের ভুল হয়ে যায়। এজন্য কোহলিকে তিনি কোনওরকম সাজা দেননি। কোহলি আরও বলেছেন, মাঠে  কখনও কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যে, দর্শকদের টিপ্পনিতে সমস্যায় পড়তে হয়। মাঠে আমরা আসি ক্রিকেট খেলতে, দর্শকদের গালিগালাজ শুনতে নয়। কোহলি আরও বলেছেন, অল্প বয়সে তিনি যা কিছু করেছিলেন, তা নিয়ে এখন মাঝেমধ্যেই হাসি পায় তাঁর। কিন্তু ও সবের জন্য তাঁর কোনও আক্ষেপ নেই। তিনি তাঁর দৃষ্টিভঙ্গির কোনও বদল করেননি। কারণ, ওই দৃষ্টিভঙ্গির কারণেই এতদূর এসেছেন তিনি। কারুর জন্য নিজেকে বদলাতে চান না তিনি। কোহলি বলেছেন, আমি যা, তা নিয়ে খুশি।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget