এক্সপ্লোর

Indian Cricket: "এখনও আফসোস হয় ওই সিদ্ধান্তের জন্য", কেন এমনটা বললেন নেহরা?

Ashish Nehra Update: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১৯৯৯ সালে অভিষেক হলেও মাত্র ১৭ টেস্টই খেলতে পেরেছিলেন আশিস নেহরা। তবে সু্যোগ ছিল তাঁর কাছে। এই মুহূর্তে গুজরাত টাইটান্সের হেডকোচ তিনি।

নয়াদিল্লি: চোট-আঘাত কেরিয়ারে বারবার ভুগিয়েছে তাঁকে। তবে তিনি বারবার ফিরে এসেছে। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে (Test Cricket)  ১৯৯৯ সালে অভিষেক হলেও মাত্র ১৭ টেস্টই খেলতে পেরেছিলেন আশিস নেহরা (Ashish Nehra)। তবে সু্যোগ ছিল তাঁর কাছে। বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)  টেস্ট ক্রিকেটে ফিরতে বলেছিলেন প্রাক্তন বাঁহাতি পেসারকে। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন নেহরা। আর তার জন্যই এখনও আফশোস হয় তাঁর। সে কথাই জানালেন নেহরা।

এক সাক্ষাৎকারে নেহরা জানিয়েছেন, "২০০৫-২০০৯ সময়কালে আমি ক্রিকেটের বাইরে ছিলাম। যখন আমি ফিরে আসি, তখন অনেক কিছুই বদলে গিয়েছিল। ধোনি ভারতীয় দলের অধিনায়ক তখন। এমনটা না যে ওর সঙ্গে আমার কথাবার্তা হত না। ও আমাকে টেস্ট ক্রিকেটে ফেরার জন্য বলেছিল ২০০৯ সালে। কিন্তু আমি ওর প্রস্তাব নাকচ করে দিই।"

১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছিলেন নেহরা। এছাড়া ২০০১-২০১৭ পর্যন্ত মোট ১২০টি ওয়ান ডে ও ২৭টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি পেসার। নিজের কেরিয়ারে ৯০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন নেহরা। ২০১১ সালে ধোনির নেতৃত্বাধীন যে টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতেছিল সেই দলেরও সদস্য ছিলেন নেহরা। উল্লেখ্য, চোটের জন্য নিজের কেরিয়ারের দীর্ঘ ৮-৯ বছর ঠিকভাবে খেলতেই পারেননি নেহরা। 

বিসিসিআইয়ের তরফে আশিস নেহরাকে (Ashish Nehra) ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। গুজরাত টাইটান্সের প্রধান কোচের ভূমিকায় অল্প সময়েই বেশ প্রভাবিত করেছেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার। তাঁর কোচিংয়ে প্রথম বছরেই খেতাব জিতে নেয় গুজরাত টাইটান্স। এই বছর তাঁরা অল্পের জন্য খেতাব হাতছাড়া করে। ফাইনালে হারতে হয় টাইটান্সদের। এই দুর্দান্ত রেকর্ডের ফলেই সম্ভবত বিসিসিআই নেহরাকে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। 

সব ফর্ম্যাটের জন্য নয়, নেহরাকে কেবল টি-টোয়েন্টি ফর্ম্যাটেই ভারতকে কোচিং করানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বলে শোনা যাচ্ছে। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপরেই দ্রাবিড়কে সব ফর্ম্যাটের কোচ হিসাবেই ফের একবার দায়িত্ব দেওয়া হয়। 

বিশ্বকাপ ফাইনালে হারলেও দ্রাবিড়ের গত ২ বছরের কোচিং অভিজ্ঞতা ও দলে তাঁর উপস্থিতির যে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে, তাতে বোর্ড বেশ সন্তুষ্ট। তাই অন্ততপক্ষে টি-টােয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়কেই কোচ রাখার পক্ষে বোর্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget